পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! নিহত একই পরিবারের ১৪ সদস্য, আহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা  পাকিস্তানে। পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে উল্টে মৃত্যু হয়েছে এক পরিবারের ১৪ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত  প্রায় ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এই  দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন মহিলা ছিলেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল যাত্রী বোঝাই ট্রাকটি। ঘন কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। তাতেই ঘটে দুর্ঘটনা। বেসামাল হয়ে ট্রাকটি খালে পড়ে যায়।  ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। মৃতরা সকলে সবাই শ্রমজীবী  এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের সবচেয়ে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 

আরও পড়ুন: ‘১০ কোটি দাও, নাহলে মাটিতে…’, গায়ক বি প্রাককে হুমকি লরেন্স বিষ্নোই গ্যাংয়ের

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার আধিকারিক হাফিজ আবদুল রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান   শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তাঁরা  জরুরি  ফোন পান। খবর পেয়েই দুর্যোগ মোকাবিলা দফতর  দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু কর। তিনি জানান,  ঘটনাস্থল থেকেই আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের   হাসপাতালে  নিয়ে যাওয়ার পথে ও হাসপাতালে পৌঁছানোর পর আরও ছয়জনের মৃত্যু হয়। জানা গিয়েছে আহত নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি