‘১০ কোটি দাও, নাহলে মাটিতে…’, গায়ক বি প্রাককে হুমকি লরেন্স বিষ্নোই গ্যাংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি পেলেন জনপ্রিয় গায়ক বি প্রাক । শুধু হুমকি নয় ১০ কোটি টাকা দেওয়ার দাবি করা হয়েছে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। জানা গিয়েছে, ৬ জানুয়ারি বিকেলে পাঞ্জাবি গায়কের কাছে হুমকি দেওয়া অডিও রেকর্ডিংটি পাঠানো হয়েছিল। এর আগে ৫ জানুয়ারি  দুবার ফোন করা হয়েছিল বলেও জানা গিয়েছে। তবে দিলনূর ফোন রিসিভ করেননি। ৬ জানুয়ারী একটি বিদেশী নম্বর থেকে আরেকটি ফোন আসে।  

জানা গিয়েছে, পাঞ্জাবি গায়ক বি প্রাককে গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের সহযোগী আরজু বিষ্ণোইয়ের কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। আরজু লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং সে বিদেশে লুকিয়ে রয়েছে।  হমকি দিয়ে বলে, “হ্যালো, আমি আরজু বিষ্ণোই।  বি প্রাককে একটা বার্তা পাঠাও,  আমাদের ১০ কোটি টাকা দরকার। তোমার কাছে এক সপ্তাহ সময় আছে। তুমি যে দেশে যেতে চাও সেখানে যাও। যদি তুমি  তাঁর সাথে আশেপাশে কাউকে পাও, আমরা তাদের ক্ষতি করব। আর ভাবো না এটা ভুয়া কল। যদি সে রাজি হয়, তাহলে ঠিক আছে, অন্যথায় আমরা তাকে পিষে ফেলব।” হুমকি পাওয়ার পর, গায়ক ৬ জানুয়ারী এসএসপি মোহালির কাছে একটি লিখিত অভিযোগ  দায়ের করেন। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

বি প্রাকের জনপ্রিয় গান

বি. প্রাকের আসল নাম প্রতীক বচ্চন। তিনি বলিউডে বেশ জনপ্রিয় । তিনি  তাঁর আবেগপ্রবণ এবং প্রাণবন্ত কণ্ঠের জন্য পরিচিত। একজন সঙ্গীত প্রযোজক হিসেবে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন বি প্রাক। পরে তিনি “মন ভারিয়া” গানের মাধ্যমে একজন  জনপ্রিয় গায়ক হয়ে উঠেছিলেন। তিনি  “কেশরী”, “গুড নিউজ” এবং “শেরশাহ” এর মতো ছবিতে গান গেয়েছেন। বি. প্রাক হলেন সেইসব গায়কদের মধ্যে একজন যিনি তাঁর কণ্ঠ দিয়ে শ্রোতাদের মোহিত করেন। সদ্য তিনি বাবা হয়েছেন।  তাঁর স্ত্রী মীরা গত বছর ১ ডিসেম্বর  তারিখে  পুত্র সন্তানের জন্ম দেন।  তাঁরা  পুত্রের নাম রেখেছেন দ্বিজ বচ্চন। এই নাম আধ্যাত্মিকতার সাথেও জড়িত। তাঁকে প্রায়শই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ জির আশ্রমে দেখা যায়।  

 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব