‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাঁড়িয়ে ফের ইরানকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একদিকে তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘তেহরানকে পরমাণু অস্ত্রের মালিকানা পেতে দেবেন না’, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইরানকে ‘একঘরে’ করার আর্জি জানিয়েছেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ভাষণ দিতে উঠতেই সভা থেকে বেরিয়ে যান ইরানের প্রতিনিধিরা।

একসময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ও আমেরিকা ছিল পরস্পরের বন্ধু। যদিও গত কয়েক দশকে সমীকরণ বদলেছে। বর্তমানে দুই দেশের মধ্যে চলছে চরম শত্রুতা। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুদ্ধ। মাঝে যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা কার্যত খাতায়-কলমেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। এদিন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই ইরানকে নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সন্ত্রাসবাদে মদত জোগানোর জন্য তেহরানকে নিশানা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান হল বিশ্বে সন্ত্রাসবাদীদের শীর্ষ ইন্ধনদাতা। গত ৫১ বছর ধরে ইরানের কট্টরপন্থী শাসকরা খুনের রাজনীতি করে, রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতা আঁকড়ে রয়েছে। শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বেই হত্যা আর সন্ত্রাসী রাজনীতিকে ইন্ধন জুগিয়ে চলেছে। একসময়ে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করতো ইরান সরকার। কিন্তু এখন আর তা চলছে না। আমি রাজনীতিতে পা রাখার সময়েই প্রতিজ্ঞা করেছিলাম, ‘ইরানকে কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না।’

নাম না করে মধ্যপ্রাচ্যের বর্তমান সঙ্কট নিয়ে পশ্চিমী বিশ্বের একাধিক দেশের ভূমিকাকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘অনেকেই সাহস দেখানোর কথা মুখে বলেছেন, হুঙ্কার ছেড়েছেন। কিন্তু আমেরিকাই একমাত্র সাহস দেখিয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের গুন্ডাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রতিদিন ২২ থেকে ৩৭টি জাহাজকে নিরাপদে হরমুজ পার করতে সাহায্য করে চলেছে মার্কিন সেনা।’

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর