ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র চালিয়েছে বাইডেন প্রশাসন, বিস্ফোরক ইমরান

পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সহ দেশের বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরেই বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব আওড়েছিলেন ইমরান খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাখঢাক রেখে নয়, এবার সরাসরিই তাঁর প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টুইটারে এক পোস্টে সরাসরি বাইডেন প্রশাসনকে নিশানা করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী প্রশ্ন ছুঁড়েছেন, ‘কুর্সি থেকে আমাকে সরিয়ে একটি পুতুল সরকারকে বসানোর পরে আপনারা কি মনে করেন, পাকিস্তানে আমেরিকা বিরোধী মনোভাব বেড়েছে নাকি কমেছে?’

পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সহ দেশের বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরেই বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব আওড়েছিলেন ইমরান খান। বার বার অভিযোগ করেছিলেন, ‘রাশিয়া সফরে যাওয়ার জন্যই তাঁকে শিক্ষা দিতে একটি বিদেশি রাষ্ট্র বিরোধীদের সঙ্গে ষড়যন্ত্রে সামিল হয়েছে। তাঁকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চাইছে।’ যদিও সেই বিদেশি রাষ্ট্রের নাম প্রকাশ করেননি তিনি। কিন্তু আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, ওই বিদেশি রাষ্ট্র হল আমেরিকা। জাতির উদ্দেশে একবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করার পরে তা সংশোধন করে নিয়েছিলেন।

কিন্তু সোমবার তাঁর ক্ষমতা হারানোর পিছনে বিদেশি ষড়যন্ত্রকারী হিসেবে সরাসরি বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, ‘বাইডেন প্রশাসনের কাছে আমার প্রশ্ন, ২২ কোটি জনসংখ্যার একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে ও একটি হাতের পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে সহায়তা করে, আপনারা কি মনে করেন, পাকিস্তানে আমেরিকা বিরোধী মনোভাব বেড়েছে না কমেছে?’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল পাক সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের  বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটি হয়। অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত