Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইমরানের প্রস্তাবে ‘না’ আফগানের তালিবান সরকারের

আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আফগানের তালিবান সরকার চাইলে পাকিস্তান বিশেষজ্ঞ নিয়োগ করতেই পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আফগানের তালিবান সরকার চাইলে পাকিস্তান বিশেষজ্ঞ নিয়োগ করতেই পারে। কিন্তু তাতে মুখের উপরেই ‘না’ বলে দিলেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এতে ফের আগ বাড়িয়ে সপাটে চর খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথাতে রেখেই আগ বাড়িয়েই পাক প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ নিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন। যা নাকচ করে তালিবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘আফগানিস্তানে বহু শিক্ষিত তরুণ রয়েছে, যারা মন্ত্রণালয় গুলিতে দায়িত্ব পালন করতে সক্ষম।’

তিনি এও জানিয়েছেন, ‘অর্থবাণিজ্য ক্ষেত্রে অন্যান্য দেশের সহযোগিতা নিতে তাদের সরকার রাজি আছে কিন্তু বিদেশি বিশেষজ্ঞের প্রয়োজন নেই।’ বিশ্বের সঙ্গে বিচ্ছিন হয়ে আফগানিস্তান এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অর্থ কষ্ট ও খাদ্য সঙ্কট চরম আকার ধারণ করেছে সেদেশে। কোনও দেশই আফগানে তালিবান সরকারের স্বীকৃতি না দেওয়ায় বৈদেশিক আর্থিক সাহায্য বন্ধ হয়েছে আফগানিস্তানে। সেই সুযোগের ফায়দা নিতেই ও ভারতকে চাপে রাখতে আফগানিস্তানে বিশেষজ্ঞ নিয়োগের নামে কূটনৈতিক চাল খেলতে গিয়েছিলেন ইমরান খান, মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাতে জল ঢেলে দিয়েছে তালিবান সরকার।

এর আগে আফগানিস্তানের কার্যকরী রাষ্ট্রপতি হামিদ কারজাইও বলেছিলেন, বিদেশি বিশেষজ্ঞের কোনও প্রয়োজন নেই। এবার তাতে সিলমোহর দিলেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা