জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তির দাবি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। জেলে বন্দি ইমরান খানের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে চলা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিশাল পদযাত্রার কথা ঘোষণা করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পেশোয়ারে আয়োজিত একটি বড় সমাবেশে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহাইল আফ্রিদি জানান, দলটি সরকারের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছে। প্রথমত, ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির দ্রুত শুনানি করে আইন অনুযায়ী রায় দিতে হবে। দ্বিতীয়ত, জেলে ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবী, চিকিৎসক, পরিবারের সদস্য এবং দলের নেতাদের নিয়মিত সাক্ষাতের সুযোগ ফিরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন যে, তারা ৩০ মিনিটের মধ্যে ইমরান খানকে জেল থেকে বের করে আনতে পারেন।

আরও পড়ুন: ‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

আফ্রিদির দাবি, যদি আদালত নিরপেক্ষভাবে বিচার করে, তবে ইমরান খান খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি পেতে পারেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সমর্থক ইসলামাবাদের উদ্দেশে শান্তিপূর্ণ মিছিল করবেন। তিনি জোর দিয়ে বলেন, এই আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ অগস্ট) ইমরান খানের কারাবন্দি জীবনের তিন বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। লাহোর, করাচি-সহ একাধিক শহরে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সমর্থকদের উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে পিটিআই নেতা-কর্মীদের আটক করার খবরও সামনে এসেছে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি