চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একা বাজারে যাওয়ায় মহিলাকে চাবুক তালিবানের

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষ সঙ্গী ছাড়া বাজারে যাওয়ায় এক মহিলাকে সকলের চোখের সামনে চাবুক দিয়ে পেটাল তালিবানরা। ঘটনাস্থলে পাশ দিয়ে যাচ্ছিল এক যুবক। ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কিছুটা দূরে গিয়ে একটি ঘেরা জায়গায় ঢুকে পড়ে সো ঘটনাটি মোবাইলে রেকর্ড করে। পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। সেখানে জুড়ে দেয় একটি ক্যাপশন – তালিবানি রাজত্বে আফগানিস্তান নরকে পরিণত হয়েছে। আমরা কোনওভাবেই চোখ বন্ধ করে বসে থাকতে পারি না।

মাত্র কয়েকদিন আগে এই আফগানিস্তান থেকেই এসেছে এই ধরনের আরও একটি খবর। স্থানীয় একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে হাজির হয়েছিল কয়েকজন তরুণ। তাদের সঙ্গে বেশ কয়েকজন তরুণীও ছিল। খবর পেয়ে কয়েকজন তালিবান নেতা সেখানে পৌঁছে ওই তরুণ-তরুণীদের তুলে নিয়ে আসে। তোলা হয় স্থানীয় আদালতে। আদালত এদের চাবুক দিয়ে মারার নিদান দিলে আদালতের বাইরে তরুণ-তরুণীদের বের করে এনে তালিবানরা পেটাতে থাকে। আগামীদিনে মহিলা বা তরুণীদের শায়েস্তা করতে তালিবানরা যে কারণ খুঁজে বের করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

তালিবান চাইছে অপরাধীর প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে। সেই সঙ্গে পাথর ছুঁড়ে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করতেও তারা পদক্ষেপ করতে চায়। এই ব্যাপারে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দাজা আদালতে নির্দেশ জারির আর্জি জানিয়েছেন। পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে তা সহজেই অনুমেয়।  

আরও পড়ুন স্টেডিয়ামে একসঙ্গে বসে ছেলে-মেয়ে, ৪০ বার চাবুক তালিবানদের

Published by:

Share Link:

More Releted News:

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ