পান্নুনকে হত্যা চেষ্টায় ধৃত নিখিল গুপ্তার বিচার হবে চেক আদালতেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিখ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ প্রধান গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ধৃত নিখিল গুপ্তার আর্জি শোনার অধিকার নেই ভারতীয় আদালতের। বুধবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রক। অর্থা‍ৎ নিখিল গুপ্তার পরিবারের আর্জির প্রেক্ষিতে ভারতের কোনও আদালতের নির্দেশ মানা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে চেক সরকার। আর ওই বক্তব্যের পরে নিখিলের আশু মুক্তির সম্ভাবনা নেই বলেই মনে করছেন কূটনীতিবিদরা।

খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে মার্কিন প্রশাসনের অনুরোধে ভারতীয় নিখিল গুপ্তকে গ্রেফতার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। গ্রেফতারের পর থেকে প্রাগের ফেংক্রঙ্ক জেলেই ঠাঁই হয়েছে তার। গত সপ্তাহেই নিখিলের পরিবারের পক্ষ থেকে ভারতের শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে প্রাথমিক শুনানিতেই নিখিলের মুক্তি নিয়ে চেক প্রজাতন্ত্রের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিলেন বিচারপতিরা। যদিও আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

অন্যদিকে, পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে ধৃত নিখিল গুপ্তকে আমেরিকার হাতে তুলে দেওয়ার বিষয়ে যাবতীয প্রস্তুতি নিতে শুরু করেছে চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রক। ওই প্রত্যর্পণ আটকাতেই নিখিলের পরিবারের সদস্যরা ভারতীয় সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় কোনও আদালতেরই নিখিল গুপ্তের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।  

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌসেনার ইউনিটের সঙ্গে পাক জাহাজের সংঘর্ষ, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর