স্কটল্যান্ডে খলিস্তানিদের বাধায় গুরুদ্বারে ঢুকতে পারলেন না ভারতের রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডার সঙ্গে নয়াদিল্লির ঠাণ্ডা লড়াইয়ের মধ্যেই ব্রিটেনের স্কটল্যান্ডে এক গুরুদ্বারে ঢুকতে গিয়ে বাধা পেলেন লন্ডনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। গুরুদ্বারে ঢুকতে না পেরে শেষে ফিরে যান ভারতের রাষ্ট্রদূত। এ বিষয়ে লন্ডনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গ্লাসগোর অ্যালবার্ট ড্রাইভে অবস্থিত গুরুদ্বারের পরিচালন সমিতির পক্ষ থেকে লন্ডনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে গুরুদ্বারে হাজিরও হয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় রাষ্ট্রদূতের গাড়ি গুরুদ্বার চত্বরে ঢোকার মুখেই পথ আগলে দাঁড়ান এক খলিস্তানি সমর্থক। এমনকি রাষ্ট্রদূতের গাড়ির দরজা খোলারও চেষ্টা করেন। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় খুলতে পারেননি। অনভিপ্রেত ঘটনা এড়াতে তড়িঘরি গুরুদ্বার ছেড়ে চলে যান ভারতীয় রাষ্ট্রদূত।

এমন ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। জেনেভা কনভেনশন অনুযায়ী, বিদেশি রাষ্ট্রদূতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা করতে বাধ্য প্রতিটি দেশ। অথচ ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর গুরুদ্বার পরিদর্শনের সময়ে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখা হয়নি। শিখ ধর্মগুরু অমৃতপাল সিংহের গ্রেফতারির সময়েও লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন খলিস্তানিপন্থীরা। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পিছনে নয়াদিল্লির হাত থাকার অভিযোগ তুলেছিলেন। তার পর থেকেই খলিস্তানপন্থীরা ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। লন্ডন, স্কটল্যান্ড-সহ একাধিক জায়গায় প্রচুর খলিস্তানি সমর্থকরা বসবাস করেন। তা সত্বেও ভারতীয় রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে লন্ডন পুলিশের ঢিলেঢালা মনোভাব কেন, সেই প্রশ্ন তুলেছেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?