জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জঙ্গিদের সন্ধানে গিয়ে মর্মান্তিক পরিণতি। পাহাড়ি এলাকা থেকে পা পিছলে গভীর খাদে পড়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর। জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে গতকাল, শনিবার জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনার একটি দল। সেই দলেই ছিলেন বীরেশ্বর গোস্বামী। ভারতীয় সেনা সূত্রে খবর, উপত্যকায় সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে রাজৌরি জেলার ডোরিমাল এবং গম্ভীর মুঘলান এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শেরাওয়ালি’। ওই অঞ্চলের জঙ্গলের মধ্যে দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে ভারতীয় সেনা। তাঁদের খোঁজেই চলছে অভিযান। প্রায় ১৫দিন হয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি জঙ্গিদের। এর মাঝেই গতকাল, সন্ধ্যায় অভিযানে গিয়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর।

আরও পডুন: মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, ডোরিমাল এলাকায় জঙ্গি দমন অভিযান চলাকালীন ওই লেফটেন্যান্ট হঠাৎই পা পিছলে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান। দ্রুত তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খাদে পড়ে গুরুতর জখম হওয়ার ফলেই মৃত্যু হয়েছে বীরেশ্বর গোস্বামীর। এমনটাই ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে। লেফটেন্যান্ট বীরেশ্বরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং পি কে মিশ্র। এক্সে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘দুর্গম ভূখণ্ড, উঁচু পর্বতশৃঙ্গ এবং প্রতিকূল আবহাওয়াপূর্ণ একটি এলাকায় অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর। তাঁর অকাল মৃত্যুতে হোয়াইট নাইট কর্পসের জিওসি এবং সকল পদমর্যাদার সদস্য গভীর শোকপ্রকাশ করছে।’

বীরেশ্বর গোস্বামীর মরদেহ আজ, রবিবার জম্মু এয়ারফোর্স স্টেশনে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁকে গান স্যালুট জানানো হবে। 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী