আমেরিকায় অপহরণ ভারতীয় পড়ুয়া, মুক্তিপণ চেয়ে বাবা-মাকে ফোন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের  ভারতীয়  পড়ুয়া নিখোঁজের ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই পড়ুয়া নিখোঁজ হওয়ার পরেই বাবা- মায়ের কাছে প্রায় ১ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। অজ্ঞাতপরিচয় ফোনকারী তাদের জানায় যে তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয় তাদের ছেলের একটি কিডনি বিক্রি করার হুমকিও দেওয়া হয়।

হায়দ্রাবাদের ২৫ বছর বয়সী আব্দুল মহম্মদ গত মে মাসে ওহাইওর ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। তার পরিবারের দাবি, ৭ মার্চ থেকে ছেলের সঙ্গে তাদের কথা বলেননি। এরপরেই আবদুলের বাবা মহম্মদ সালিমের কাছে গত সপ্তাহে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। আর তখন তারা ছেলের অপহরণের খবর জানতে পান। তবে আব্দুলের বাবাকে কারা ফোন করেছিল তা এখন জানা যায়নি।

এই ঘটনার পর আব্দুলের বাবা যুক্তরাষ্ট্রে তার আত্মীয়দের বিষয়টি জানান। ইতিমধ্যেই তারা  ক্লিভল্যান্ড পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। মোহাম্মদের সন্ধান পেতে শিকাগোর ইন্ডিয়ান কাউন্সিলকেও চিঠি দিয়েছে পরিবার। তবে বারাবার মার্কিন যুক্তরাষ্ট্রের  ভারতীয় পড়ুয়ারা নিখোঁজ হচ্ছে। এই নিয়ে চলতি বছর প্রায় ন’বার এমন ঘটনা ঘটল মার্কিন মুলুকে। আর এই ঘটনার জেরে প্রশ্ন উঠছে মার্কিন মুলুকে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১