দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারতীয় সেনা হামলা চালালে পরমাণু অস্ত্র ব্যবহার’, হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

 নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ের বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনা যে কোনও মুহুর্তে আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করে পাল্টা প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শুরু করল পাকিস্তান সরকার। সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলেছেন, ‘ভারতীয সেনা যে কোনও মুহুর্তে হামলা চালাতে পারে বলে ধরেই নিয়েছি। আমরাও সেনাদের উচ্চ সতর্কতায় থাকায় নির্দেশ দিয়েছি। এই অবস্থায় বেশ কিছু রণণীতি নেওয়া হয়েছে। ভারতীয় সেনারা হামলা চালালে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। ভারতকে যোগ্য জবাব দিতে এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় এক রিসর্টে হামলা চালিয়ে নিরীহ ২৬ পর্যটককে খুন করেছে পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর জঙ্গিরা। আর ওই হামলার পরেই দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের তরফেই পরস্পরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সীমান্তেও কার্যত যুদ্ধের বাদ্যি বেজে উঠেছে। ভারতের সেনা, বায়ু সেনা ও নৌসেনার তরফে যুদ্ধের মহড়া শুরু হয়েছে। সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে।

দিল্লির কঠোর মনোভাবে খানিকটা হলেও প্রমাদ গুনছে পাক সরকার। বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও এবার ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বলে ভয় চেপে বসেছে শাহবাজ শরিফ সরকারের মনে। দিল্লি যাতে হামলার মতো কঠিন পদক্ষেপের দিকে না যায়, তার জন্য চিন-সহ একাধিক দেশের শীর্ষ রাষ্ট্রনেতাদের হাতে-পায়ে ধরতে শুরু করেছে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। যুদ্ধ যে অনিবার্য তা বুঝতে পেরে পাল্টা হুঙ্কারের পথে হেঁটেছে পাক সরকার। এদিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘ভারতীয় সেনা যে কোনও মুহুর্তে হামলা চালাতে পারে। সেই হামলা রুখে দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তানি সেনা। আমরা যদি দেখি, আমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, তাহলে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কঠিন সিদ্ধান্তের পথে হাঁটব। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ