ভেনেজুয়েলার কারাগারে বন্দিদের বিলাসবহুল জীবনযাপনের ঢালাও ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ গুরুতর অপরাধ সংঘটন করলে ঠাই হয় কারাগারে। এই জীবন নরকের সঙ্গে তুলনা করলেও কম নয়। তবে আপনি বারবার কারাগারে থাকতে চাইবেন যদি এমন সুবিধা পান। কারাগার না বলে অত্যাধুনিক শহর বলা ভালো। একজন মানুষের অত্যাধুনিক জীবনযাপন করতে যে ব্যবস্থা দরকার তা রয়েছে ভেনেজুয়েলার তোকোরন কারাগারে।     

এই কারাগারে রেস্তোরাঁ, সুইমিংপুল, চিড়িয়াখানা, বন্দিদের শিশুদের জন্য খেলার মাঠও রয়েছে। দীর্ঘদিন ধরে এই কারাগার নিয়ন্ত্রণ করে আসছিল ‘ত্রেন দে আরাগুয়া’ নামের একটি শক্তিশালী অপরাধী চক্র। চলতি সপ্তাহে কারাগারটিতে অভিযান চালায় দেশটির কয়েক হাজার সেনা।

কারাগারটি ফাঁকা করে দেওয়া হয়েছে। ১,৬০০ বন্দিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তখনই কারাগারের অন্দরের দৃশ্য সামনে এসেছে। এমনকি এক বন্দির স্ত্রী বাইরের চেয়ে কারাগারের জীবন স্বাচ্ছন্দ্যের বলেছেন।

একটি কারাকক্ষের দরজায় লেখা, ‘জিএনবি: ট্রেনটি থামল।’ জিএনবি ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের নামের সংক্ষিপ্ত রূপ। আর ট্রেন বলতে এখানে চক্রটিকে বোঝানো হয়েছে। একটি রেস্তোরাঁর দেয়ালে লেখা, ‘কাবাব ঘর,উপভোগ করুন।’ এককথায় লাক্সারি লাইফ থেকে কিছু কম নয় এই কারাগারের ব্যবস্থা।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডমিরাল রেমিহিয়ো সেবায়োস বলেন, কারাগারের চারজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে।

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?