হাসপাতাল থেকে চলছিল ‘গর্ভফুল’ পাচার, পাঁচ পাণ্ডাকে পাকড়াও করলেন গোয়েন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: মানব প্লাসেন্টা বা ‘গর্ভফুল’ পাচারকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে  পাকিস্তানের তদন্তকারী সংস্থা এফআইএ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উচ্চ মূল্যের অ্যান্টি-এজিং (বার্ধক্যরোধী) ইনজেকশন তৈরির অন্যতম উপাদান ‘গর্ভফুল’। সেই কারণে হাসপাতাল থেকে সংগ্রহ করে বিদেশে পাচার হচ্ছিল মানব প্লাসেন্টা বা গর্ভফুল। সম্প্রতি ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি মানব প্লাসেন্টা উদ্ধার করেছে এফআইএ। অভিযোগ, বাড়িটিকে অবৈধভাবে প্লাসেন্টা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইসলামাবাদ বিমানবন্দরে ভিয়েতনামগামী আরও প্রায় ১০০ কেজি মানবদেহের টিস্যু জব্দ করা হয়েছে, যা একই পাচারচক্রের অংশ বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

অভিযুক্তরা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন হাসপাতাল থেকে স্বল্পমূল্যে প্লাসেন্টা সংগ্রহ করত। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হতো। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এসব উপাদান দিয়ে তৈরি একটি অ্যান্টি-এজিং ইনজেকশনের বাজারমূল্য কয়েক লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত হতে পারে। প্রথমে অভিযুক্তরা দাবি করেছিল, তারা পশুর প্লাসেন্টা নিয়ে কাজ করছিল। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে উদ্ধার হওয়া টিস্যুগুলো মানবদেহের প্লাসেন্টা। তদন্তকারীদের ধারণা, এই চক্রের নেটওয়ার্ক ইসলামাবাদের বাইরে লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিসহ আরও কয়েকটি শহরে বিস্তৃত থাকতে পারে। হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

হাসপাতালের বর্জ্য থেকে বাণিজ্য হাসপাতালের বর্জ্য থেকে বাণিজ্য চিকিৎসকদের মতে, সন্তান জন্মের পর প্লাসেন্টা সংক্রামক চিকিৎসা বর্জ্য হিসেবে নির্দিষ্ট নিয়মে ধ্বংস করার কথা। যদিও বিশ্বের কিছু স্থানে প্লাসেন্টা থেকে তৈরি বিভিন্ন পণ্যের প্রচার রয়েছে, তবে এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে এখনও পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। পাকিস্তানের আইনে মানব অঙ্গ বা দেহের অংশের অবৈধ বাণিজ্য ও পাচারের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা