বিক্ষোভে নিহতদের জন্য ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক বিক্ষোভে প্রাণ হারানো নিরাপত্তা রক্ষী এবং বিক্ষোভকারীদের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট। আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে ওই শোক পালন করা শুরু হয়েছে। পাশাপাশি শিগগিরই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি।

রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন পশ্চিমী দেশের সামরিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। আর তাতেই সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে আয়াতুল্লা আলি খামেইনির সরকারের উপরে। গত ১৩ দিন ধরে চলছে বিক্ষোভ। মসজিদ থেকে শুরু করে রেডিও স্টেশনে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।  তেহরানের পশ্চিমে কারাজ শহরে একটি পৌর ভবনে আগুন দেওয়া হয়েছে। শিরাজ, কোম ও হামেদান শহরে বিক্ষোভকারীদের হাতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। ইরান সরকার চলতি বিক্ষোভের পিছনে আমেরিকা ও ইজরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। বিক্ষোভের আগুনে ঘি ঢেলে চলেছে ডোনাল্ড ট্রাম্পের আলটপকা মন্তব্য। বিক্ষোভকারীদের উপরে গুলি চালালে ইরান আক্রমণ করা হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই মাঠে নেমেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চলতি বিক্ষোভের কড়া সমালোচনা করে সেনাবাহিনীর আভিজাত শাখাটির তরফে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা আধিকারিক-কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। দেশের নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অর্জন রক্ষা করা কোনওভাবেই আপসের বিষয় নয়। রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষায় এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ ওই হুমকির পরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে।

মানবাধিকার সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে, গত দুই সপ্তাহের বিক্ষোভে ৪৮ জন নিরাপত্তা আধিকারিক ও ৪৯০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। ১০ হাজার ৬০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যদিও ইরান সরকারের তরফ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানানি হয়নি। দেশটির বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সরকারের সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো সমন্বয় করে দ্রুত ইন্টারনেট পুনঃসংযোগ চালু করতে কাজ করছে। দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়গুলোর ইন্টারনেট সংযোগও চালু করা হবে।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের