ইরান -ইজরায়েল যুদ্ধে সবার নজর তেলের দিকে, ভারতের কোথায় মজুত আছে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃবিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলির মধ্যে অন্যতম ইরান। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভান্ডার রয়েছে এই দেশে। পশ্চিম এশিয়ার মোট তেলের প্রায় ২৪ শতাংশই ইরানে মজুত। ফলে ইরানকে ঘিরে আমেরিকা-ইজরায়েল সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে তেলের দামের উপর। তেলের দাম বাড়লেই সবচেয়ে বেশি চাপ তৈরি হয় আমদানিনির্ভর দেশগুলির উপর। ভারত সেই তালিকায় অন্যতম। দেশের মোট তেলের চাহিদার মাত্র ১৫-১৮ শতাংশ দেশে উৎপাদিত হয়, বাকি অংশ আমদানি করতে হয়।

কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SRP):

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত গড়ে তুলেছে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। বর্তমানে প্রায় ৯.৫ দিনের অপরিশোধিত তেল SRP-তে মজুত রয়েছে।দিনের অপরিশোধিত তেল SRP-তে মজুত রয়েছে। লক্ষ্য, ভবিষ্যতে এই মজুত আরও বৃদ্ধি করে ৯০ দিনের সমতুল্য করা।

কোথায় কত মজুত রয়েছে?

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্নাটকের ম্যাঙ্গালুরু ও পাদুরে মাটির নীচে রক ক্যাভার্নে তেল সংরক্ষণ করা হয়। গ্রানাইট বা চুনাপাথরের গভীর স্তরে তৈরি এই ভাণ্ডারে উন্নত প্রযুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল রাখা হয়। এছাড়া ওডিশা ও কর্নাটকে নতুন প্রকল্পের কাজ চলছে। রাজস্থানে সল্ট ক্যাভার্ন তৈরির পরিকল্পনা রয়েছে এবং মধ্যপ্রদেশ ও গুজরাটেও আলোচনা চলছে।

অয়েল মার্কেটিং কোম্পানির মজুত:

শুধু SRP নয়, ইন্ডিয়ান অয়েল , ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর কাছেও তেলের মজুত থাকে। তবে এই মজুত স্থির নয়; আমদানি ও পরিশোেধন প্রক্রিয়ার উপর নির্ভর করে ওঠানামা করে।

ফ্লোটিং রিজার্ভ :

সমুদ্রের বিশেষ ট্যাঙ্কারে তেল সংরক্ষণের ব্যবস্থাকেই ফ্লোটিং রিজার্ভ বলা হয়। বন্দরের কাছাকাছি সমুদ্রে এই ট্যাঙ্কার রাখা হয়, প্রয়োজনে দ্রুত ব্যবহার বা স্থানান্তর সম্ভব। IOCL, BPCL, HPCL যৌথভাবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে এই প্রযুক্তি গড়ে তুলছে।

সব মিলিয়ে SRP, অয়েল মার্কেটিং কোম্পানি ও ফ্লোটিং রিজার্ভ মিলিয়ে বর্তমানে ভারতের হাতে প্রায় ৭৪ দিনের তেলের মজুত আছে।

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি, অভিযোগের তির পঞ্চায়েতে সদস্যদের বিরুদ্ধে

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০