শত্রুদের টেক্কা দিতে দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইতিহাসে প্রথমবারের মত গোয়েন্দা জাহাজ উন্মোচন করল দেশটি। এই গোয়েন্দা জাহাজের নামও ঠিক করে ফেলেছে ইরান।ওই গোয়েন্দা জাহাজটির নাম দেওয়া হয়েছে জাগরোস।শত্রুদের সঙ্গে টেক্কা দিতে এই জাহাজই এখন থেকে ব্যবহার করা হবে।এই গোয়েন্দা জাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও মজবুত বানাবে বলে মনে করছে বিশ্লেষেকরা।

এই নিয়ে দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগরোস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে মহাসাগরে নজরদারি করবে।নৌবাহিনীর ভিত্তিকে আরও মজবুত করার জন্যই জাগরোসকে বানানো হয়েছে।

এদিকে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস(আইআরজিসি)দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে।মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা। আর ঠিক এইসময় জাগরোসের উদ্বোধন অবাক করছে বিশ্লেষকদের। অবশ্য ইরানের সামরিক শক্তির একটা অংশ হিসেবে কাজ করবে জাগরোস।

অন্যদিকে আাগামী ২০ জানুয়ারী আমেরিকার কূর্সিতে বসতে চলেছেন মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথ অনুষ্ঠানকে ঘিরে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তা বলয়ে। মাছিও গলারও জো নেই। চারপাশে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকায় ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের ওপর। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল ইরানে।নতুন করে ইরানের গোয়েন্দা জাহাজ উন্মোচন করা বারবার মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদকালে কি ঘটেছিল।

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য