অগ্নিগর্ভ তেহরান, ইজরায়েলি বিমান হামলায় পুড়ছে ইরানের তেল ডিপো, ভয়াবহ ছবি প্রকাশ্যে

ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ থামার নয়। যুদ্ধের আবহে প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েল বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ থামার নয়। যুদ্ধের আবহে ইরানের তেলক্ষেত্র ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইজরায়েলি বিমান বাহিনী। কয়েকটি ভাইরাল ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের তেল ভাণ্ডারে আগুন লাগার দৃশ্য ফুটে উঠেছে। শনিবার-রবিবার (৭-৮ মার্চ) গভীর রাতে ইজরায়েলি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এছাড়া ইরান ও ইজরায়েলের সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে তেহরানের বেশ কয়েকটি তেল সংরক্ষণাগার এবং রিজার্ভ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবি-ভিডিওতে বিশাল অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গিয়েছে। যেখানে উঁচু বিল্ডিংয়ের থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। একটি বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, এই হামলা ইরানের সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত তেল সংরক্ষণাগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসনের সামরিক বাহিনী সামরিক অবকাঠামো পরিচালনার জন্য এই জ্বালানি ট্যাঙ্কগুলি ঘন ঘন ব্যবহার করে। ইরানের সামরিক সক্ষমতা আরও ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দক্ষিণ তেহরানের একটি তেল ডিপোতে হামলা চালানো হয়েছে। উত্তর-পশ্চিম তেহরানের একটি তেল-জ্বালানি ডিপোতেও হামলা চালানো হয়েছে। তবে তেল শোধনাগারের তেমন ক্ষতি হয়নি। ইরানের তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সেও হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’। 

 

বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো ইজরায়েল ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এদিকে, গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প ইরানের দক্ষিণাঞ্চলীয় কাউন্টি মিনাবের একটি স্কুলে ভয়াবহ হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন। কিন্তু ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, গত শনিবার একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ ছাত্রী। এই হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। তবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ