কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজপাট গিয়েছে। নেতারা জেলের ঘানি টানছেন। নেই দলের নাম ও প্রতীক। এমনকী শিবিরও দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। তারপরেও দাদাগিরি দেখাতে খামতি নেই তৃণমূল নেতাদের। পাড়ায় পাড়ায় বিজেপি সরকারের আমলেও দাপট দেখাচ্ছেন তৃণমূলের নেতারা। মারধর করছেন বিজেপিরই কর্মী-নেতাদের! এমনই একটি অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। হুগলির ব্যান্ডেলে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিজেপি কর্মীদের উপর মারধর ও হামলার অভিযোগ উঠল। কাঠগড়ায় ব্যান্ডেলের তৃণমূল নেতারা।

আরও পডুন: ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি হয়। ব্যান্ডেলের দুই বারোয়ারীর সদস্যদের মধ্যে মারামারি হয়। যার ফলে জখম হন তিনজন। ব্যান্ডেল কুলিপাড়ায় দুটি বারোয়ারী বিসর্জনে যাচ্ছিল গতকাল, বুধবার রাতে। সেই শোভাযাত্রা চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলা বাঁধে দুই বারোয়ারীর সদস্যদের মধ্যে। মারামারি থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। লাঠি উঁচিয়ে দুই বারোয়ারীর সদস্যদের ছত্রভঙ্গ করে। পরে বিষয়টি জানা যায়। দুর্গাপুজোকে সামনে রেখে তৃণমূল-বিজেপির ঝামেলার বিষয়টি সামনে চলে এসেছে। ব্যান্ডেলের বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা সিংহ আজ, বৃহস্পতিবার চুঁচুড়া থানায় অভিযোগ জানান বিষয়টি নিয়ে। প্রিয়ঙ্কার অভিযোগ যারা মেরেছে তারা তৃণমূলের লোক। পুলিশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। তিনজন বিজেপি কর্মী আক্রান্ত। একজনের মাথা ফেটে সাতটা সেলাই পরেছে। এমনটাই অভিযোগ ওই বিজেপি নেত্রীর।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য