হীরে বা সোনা নয়, তুরস্কের বিরুদ্ধে মেঘ চুরির অভিযোগ ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সোনা, হীরা এসব অতীত এবার প্রকাশ্যে এল মেঘ চুরির ঘটনা। তুরস্কের বিরুদ্ধে এই মেঘ চুরির অভিযোগ এনেছে ইরান। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব। ইরানের আকাশ থেকে প্রযুক্তির মাধ্যমে ভারী মেঘ  চুরি করেছে তুরস্ক। এমনই অভিযোগ এনেছে ইরান।

বিগত বেশ কয়েকমাস ধরে ইরান এবং তুরস্কের মধ্যে আবহাওয়ার তারতম্য দেখা গিয়েছে। তুরস্কে মেঘলা আকাশ এবং বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা গেলেও অন্যদিকে সীমানার অপর পাশে ইরানে এর কিছুই দেখা যাচ্ছে না। ইরান জুড়ে দেখা দিয়েছে খরা। আর আবহাওয়ার তারতম্য দেখেই শুরু হয়েছিল সন্দেহ।

তুরস্কের বিরুদ্ধে প্রায়শই মেঘ চুরির অভিযোগ উঠেছে ।  ২০১৮ সালে ইরানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের জলবায়ুতে পরিবর্তন এবং মেঘ চুরির জন্য সংযুক্ত আরব আমিরাতকে দোষারোপ করেছে। অন্যদিকে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মেঘ চুরির অভিযোগ এনেছিলেন। তিনি বলেছিলেন, ইরানকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য শত্রু দেশরা এই মেঘ সরিয়ে নিচ্ছে। তাতেই খরার মুখে পড়ছে ইরান।

‘ক্লাউড সিডিং’ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এই মেঘ চুরি করা হয় বলে জানা গিয়েছে। এটি এক ধরনের আবহাওয়া পরিবর্তন কৌশল যেখানে বৃষ্টি বা তুষার উৎপাদন করার ক্ষমতা  বাড়ান যায়। তবে এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই ‘ক্লাউড সিডিং’ নিয়ে বিশেষজ্ঞরা শুরু করেছে গবেষণা।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪