দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা-ইরান সমঝোতার মাত্র একদিনের মধ্যেই দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। প্রাণ গেল অন্তত ১৬ জনের। ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। ইজরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি, অস্ত্রভাণ্ডার এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্য করেই রাতভর এই অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় তাদের সামরিক তৎপরতা এখনও অব্যহত রয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

এই হামলাটি ঘটেছে ফ্রান্সের ভার্সাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে। অন্যদিকে, আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সেখানে লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সামরিক সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। ইজরায়েলের অভিযোগ, ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। সেই কারণেই তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলি বাহিনী হিজবুল্লাহর একাধিক অবস্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে , কাফার তেবনিত এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া জাবাদিন অঞ্চলে পৃথক আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় হামলার ফলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬-তে পৌঁছেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইজরায়েলি বাহিনীর অগ্রগতি রুখে দিতে সক্ষম হয়েছে। সংগঠনটির জানিয়েছে, গত কয়েকদিন ধরে ড্রোন, রকেট এবং কামানের মাধ্যমে ইজরায়েলি সেনাকে ও সাঁজোয়া গাড়িকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হয়েছে। এর ফলে ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আরও গভীরে প্রবেশ করতে পারেনি বলেও দাবি করেছে তারা। চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, লেবানন, ইজরায়েল এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষ যেন আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর পথে এগিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।  

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর