হিজবুল্লাহ প্রধানকে হত্যার জন্য ৮০ টি বোমা হামলা চালায় ইজরায়েল, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহরকে হত্যা করার জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই পরিকল্পনা করেছিল ইজরায়েল। উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই তথ্যে স্পষ্টভাবে জানা গিয়েছে,  হিজবুল্লাহর প্রধানকে হত্যা করার আগে শুক্রবার লেবাননের দক্ষিণ বৈরুতে ৮০টির বেশি বোমা ফেলে হামলা চালায় ইজরায়েল।

এই হামলার কারণে ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতের হামলা ২০০৬ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ ছিল। এই হামলার পরেই ইজরায়েল  তরফে ঘোষণা করা হয় মৃত্যু হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহরের। শুধু তাই নয় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিও নিহত হন। এই ঘটনার পরেই সামনে আসে ইজরায়েলের হত্যা পরিকল্পনার তথ্য।

উল্লেখ্য, ইজরায়েল–হিজবুল্লাহর দ্বন্দ্ব বেশ পুরোনো। ২০০৬ সালে একবার যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছর গাজা যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইজরায়েলে হামলা শুরু করে সংগঠনটি। পাল্টা হামলা চালাচ্ছিল ইজরায়েলও। দুই সপ্তাহ ধরে হামলা জোরদার করে ইজরায়েল। সেই সময় নাসরুল্লাহর গতিবিধি অনুসরণ করছিলেন ইজরায়েলি গোয়েন্দারা।   কারণ, অনেক বছর ধরে তিনি সরাসরি জনসমক্ষে আসতেন না। তবে  ৬৪ বছর বয়সী এই নেতা বিভিন্ন সময়ে টিভিতে ভাষণ দিতে গিয়ে ইজরায়েলকে হুঁশিয়ারি দিতেন।

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে