‘হামাসকে শেষ করা সম্ভব নয়’ জানাল ইজরায়েলের বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৯ জুন) স্থানীয় সংবাদমাধ্যম’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইজরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে,হামাসকে নির্মূল করা সম্ভব নয়। এই প্রসঙ্গে ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, হামাস হল একটি মতাদর্শ।এই মতাদর্শ নির্মূল করা তাঁদের পক্ষে সম্ভব নয়।তাঁরা যদি হামাসকে শেষ করার কথা বলে তাহলে এটা বোকামি, নয়তো এটি মানুষের চোখে ধুলা দেওয়া। তাঁরা যদি বিকল্প ব্যবস্থা না নেয় তবে শেষ পর্যন্ত হামাস থাকবে। তাঁদের শেষ করা সম্ভব নয়।

আট মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। তবে এখনো তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি। বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করছে ইজরায়েল। বাদ পড়ে নারী ও নিষ্পাপ শিশুরাও।

অন্যদিকে এই বক্তব্য প্রত্যাখান করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইজরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কেবলমাত্র হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে দেখছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীও(আইডিএফ)এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয় এর বাইরে যেকোনো দাবি কোন গুরুত্ব নেই, এটি অপ্রাসঙ্গিক।

উল্লেখ্য, গাজা এখন মৃত্যুপুরী। টানা ৮ মাস হয়ে গেছে, ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড এখনও বন্ধ হয় নি। ইজরায়েলের আক্রমন থেকে রেহাই পায় নি ছোট্ট ছোট্ট শিশু ও নারীরা। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, গির্জা, মসজিদও হামলা চালিয়েছে ইজরায়েল।এখনও পর্যন্ত এই হত্যাকান্ড বন্ধ রাখে নি ইজরায়েল। বারবার সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকরা সংগঠনগুলি। গাজায় মানবাধিকার পরিস্থিতি নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছিল জাতিসংঘ। অবরুদ্ধ দক্ষিণ গাজায় আটকা পড়েছে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সেখানে নেই বিশুদ্ধ পানীয় জল, নেই চিকিৎসা, এমনকি শৌচাগারের অভাবে ভুক্তভোগী তাঁরা। তার ওপর রয়েছে তীব্র খাদ্যসংকট।

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের