যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলের ড্রোন হামলা, নিহত তিন সাংবাদিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ও ইজরায়েলের মধ্যে হয়েছে হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে সেই চুক্তিকে লঙ্ঘন করেই ফের ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হামলা চালাল ইজরায়েলের সামরিক বাহিনী। ড্রোন হামলায়   তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।  

জানা গিয়েছে বুধবার (২১ জানুয়ারি) গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আল-জাহরা এলাকায় এই প্রাণঘাতী হামলার চালানো হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর হামলার খবর নিশ্চিত করেছে। ২০২৫ সালের ১০ অক্টোবরে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নতুন করে আবারও উত্তাপ বেড়েছে এই হামলাকে কেন্দ্র করে। যদিও গাজা আগেও অভিযোগ করেছিল যে যুদ্ধবিরতি চুক্তির পরেও ইজরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। সদ্য হওয়া হামলায় নিহত সাংবাদিকরা হলেন— মো. সালাহ কাশতা, আবদুল রউফ শাআত এবং আনাস ঘনেইম। তাদের দেহ রাখা হয়েছে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে। 

আরও পড়ুন: সৌদিতে রমজানে নমাজের সময় মসজিদের বাইরে মাইক ব্যবহারে না

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার দায় স্বীকার করেছে। জানিয়েছে তারা গাজা উপত্যকায় একটি সন্দহজনক ড্রোন লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি সাংবাদিকরা যে ড্রোনটি ব্যবহার করছিলেন কোনো সামরিক উদ্দেশ্যে নয়। মিসরীয় রিলিফ কমিটির ত্রাণ বিতরণের দৃশ্য ধরে রাখার জন্য ড্রোনটি ওড়ানো হয়েছিল। জানা গিয়েছে যে সময়ে ড্রোন হামলা চালানো হয় সেই সময়ে সাংবাদিকরা কাজ করছিলেন। তখনই তাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়। গাজার সিভিল ডিফেন্স এবং সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনাগুলিকে সংবাদকর্মীদের ওপর সুপরিকল্পিত হামলা বলে দাবি করেছে। 

 

 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব