সৌদিতে রমজানে নমাজের সময় মসজিদের বাইরে মাইক ব্যবহারে না

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসে সৌদি আরবে নমাজ পড়ার সময় মসজিদের বাইরে বাজানো যাবে না মাইক। মসজিদের বাইরে কোনও লাউডস্পিকার বা মাইক ব্যবহার করা যাবে না। এমনটাই জানাল সৌদি সরকার। চলতি বছরে মার্চ মাসে শুরু হতে চলেছে রমজান মাস। চাঁদ দেখার পর সেই তারিখ ঠিক হবে।

জানা গিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রক একগুচ্ছ নতুন নির্দেশ জারি করা হয়েছে। সেখানেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রমজান মাসে যখন মসজিদে নমাজ চলবে, তখন মাইক ব্যবহার করা যাবে না। কঠোরভাবে মাইক ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ লতিফ আল শেখ এই নিষেধাজ্ঞার বিষয়ে সত্যতা জানিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, মসজিদের বাইরের মাইকে শুধু আজান ও নমাজ শুরুর সঙ্কেত ব্যবহার করা যাবে। পুরো নমাজ পড়ার সময় বাইরের মাইক চালু রাখা যাবে না।

মন্ত্রকের থেকে দেওয়া নির্দেশে হিজরি বর্ষপঞ্জির সঙ্গে মেনে সরকারিভাবে নির্ধারিত নমাজের সময়সূচী কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব অরোপ করা হয়েছে। বিশেষ করে এশার নমাজের সময় এবং প্রতিটি নমাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে একটি শান্ত পরিবেশ বজায় রাখা। মসজিদের আশে পাশে থাকা মানুষের বিরক্তির কারণ না হয়। ইফতারের আয়োজনের বিষয়েও মন্ত্রক সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে।

বলা হয়েছে, ইফতারের যাবতীয় আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট প্রাঙ্গণে করতে হবে। মসজিদের ভেতরে কোনও খাবার দেওয়া যাবে না। মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে রক্ষণাবেক্ষণের সুযোগ-সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকে।

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব