ট্রাম্প জেতায় হতাশ মার্কিনিরা ইতালির গ্রামে মাত্র ১ ডলারেই পাবেন আস্ত বাড়ি!

Share:

নিজস্ব প্রতিনিধি : সবুজের মাঝে সাজানো ছোট্ট বাড়ি, রাস্তাঘাট,বাগান সবই আছে। কোন ভিড়ভাট্টা নেই, একদম শান্ত-নিরিবিলি জায়গা। চাইলে এই জায়গায় রেস্তেঁরাও খুলতে পারেন আপনি। যেদিকে তাকাবেন প্রকৃতির মাধে শুধু শান্তিই দেখতে পাবেন। এমন জায়গা কে না চাই! তার উপর যদি তা হয় মাত্র ১ ডলারে। ১২০ টাকায় এমন সাধের বাড়ি কিনতে চান ? তবে আপনাকে এর জন্য কিছুই করতে হবে না। শুধু হতাশ হতে হবে। আমেরিকায় ট্রাম্পের জয়ে যারা মুষড়ে পড়েছেন তাঁদের জন্য রয়েছে বড় সুখবর। তাঁরা ১ ডলার দিয়েই পেতে পারেন এমন জায়গা।

মার্কিনদের নামমাত্র মূল্যে বাড়ি কেনার এই সুযোগ করে দিচ্ছে ইতালির দ্বীপ সার্ডিনিয়ার একটি গ্রামের কর্তৃপক্ষ।ইতালির এই দ্বীপের ‘ওলোলাই’ গ্রামের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে এখানে বসতি গড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।বেশ কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসতি কমছে। লোকজন না থাকায় জরাজীর্ণ হয়ে পড়ছে বহু বাড়ি।এই অবস্থায় আকর্ষণীয় ওই উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

গ্রামটি যাতে আবার ভরে ওঠে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।গ্রামটির কর্তৃপক্ষের তরফে গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর একটি ওয়েবসাইট খোলা হয়েছে। আর সেখানেই এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জেতায় হতাশ মার্কিনদের জন্য শুধু এক ডলারে ‘ওলোলাই’গ্রামটিতে বাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই নিয়ে ইতালির ‘ওলোলাই’ গ্রামের মেয়র ফ্রান্সিসকো কলাম্বু জানিয়েছেন, মার্কিন নির্বাচনের পর, বিশেষ করে হতাশ মার্কিনদের এখানে বসতি গড়ায় আকৃষ্ট করতে ওয়েবসাইটটি খোলা হয়েছে। কলাম্বু আরও বলেন, তিনি মার্কিনদের ভালোবাসেন এবং মনে করেন, তাঁর এই কমিউনিটিতে প্রাণ ফেরাতে তাঁরা আসবেন।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়