প্রকাশ্যে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে বিল আনছে ইতালি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জনবহুল এলাকায় সংখ্যালঘু মহিলাদের বোরখা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার জন্য নতুন বিল আনতে চাইছে ইতালির ক্ষমতাসীন ‘ব্রাদার্স অব ইতালি’ দল। তাঁদের পরিকল্পনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে হবে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটির এই পদক্ষেপকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়।

জানা গিয়েছে বিলটি আইন হিসেবে পাস হলে, দোকান, বিদ্যালয়, অফিসসহ সব ধরনের জনবহুল জায়গায় মুখে ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ হবে। যাঁরা এই নিয়ম মানবে না তাঁদের ৩০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় টাকায় ৩০ হাজার ৯৩৬ টাকা থেকে ৩ লক্ষ টাকার বেশি জরিমানা গুনতে হতে পারে। বিলের অন্যতম প্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা পবিত্র, তবে এটি অবশ্যই প্রকাশ্যে, আমাদের সংবিধান এবং ইতালীয় রাষ্ট্রের নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অনুশীলন করতে হবে। আইনটির লক্ষ্য ইতালির সামাজিক ঐক্য ও ধর্মনিরপেক্ষ কাঠামো সংরক্ষণ করা।

‘ব্রাদার্স অব ইতালি’-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিলটির মূল উদ্দেশ্য মসজিদগুলোর অর্থায়ন ও ধর্মীয় তহবিলের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা। মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখা নিষিদ্ধ, জোর করে বিবাহ করায় বাধা এবং দেশের অনুমতি না থাকা ধর্মীয় গোষ্ঠীগুলোর বিদেশি তহবিলের সম্পর্কে জানাতে হবে।  এই তিন বিষয়ের ওপরে জোর দেওয়া হয়েছে নয়া বিলে। ইউরোপের বিভিন্ন দেশে এর আগেও বোরখা বা নিকাবের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেলোনি সরকার চাইছে, ইতালিতে ধর্মীয় পোশাক ও প্রভাবের সীমা নির্ধারণ করে বিচ্ছিন্নতাবাদকে নিয়ন্ত্রণে আনতে চাওয়া হচ্ছে। তবে এই বিষয়টি ধর্মীয় ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তৈরি হতে পারে বিতর্ক।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে