কড়া নিরাপত্তায় মুড়ে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

আগামী মাসে মুক্তি পাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', বহু প্রতীক্ষিত সেই ছবি মুক্তির আগে কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গেলেন অক্ষয় কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও শুভ কাজের আগে তারকাদের ঈশ্বরের দ্বারস্থ হওয়া, বিষয়টা আজকাল ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। আগামী মাসে মুক্তি পাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, বহু প্রতীক্ষিত সেই ছবি মুক্তির আগে জম্মুর কাটরায় অবস্থিত বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গেলেন অক্ষয় কুমার। কড়া নিরাপত্তায় মুড়ে ভগবানের প্রার্থনা করলেন নায়ক। বৃহস্পতিবার (১৮ জুন) জম্মুর কাটরায় রেয়াসি জেলার ত্রিকুটা পর্বতমালায় অবস্থিত শ্রদ্ধেয় মাতা বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছিলেন অক্ষয় কুমার, তাঁর সেই আধ্যাত্মিক সফরের ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভিডিওগুলিতে অভিনেতাকে মন্দিরে ভক্তদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। সূত্রের খবর, ভারতের অন্যতম বিখ্যাত মন্দিরে যাওয়ার জন্যে গতকাল প্রথমে তীর্থযাত্রার বেসক্যাম্প কাটরায় পৌঁছান অভিনেতা, এরপর তিনি দেবীর কাছে প্রার্থনা ও আশীর্বাদ লাভের জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। গতকাল মন্দির চত্বরে অভিনেতাকে দেখা মাত্রই সেখানকার স্থানীয় বাসিন্দা, পর্যটক ও অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন। তাঁকে এক ঝলক দেখার জন্যে এবং সেলফি তোলার জন্যে মরিয়া হয়ে ওঠেন। মন্দির প্রাঙ্গণে ভিড় জমে। আর কিছুদিন পর থেকেই শুরু হবে অমরনাথ যাত্রা, সেই কারণে দেশজুড়ে ভক্তদের আগমন শুরু হয়েছে বৈষ্ণো দেবী মন্দিরে। তাঁর আগে অক্ষয় কুমারের এই সফর তাঁর সাফল্যে আলাদা মাত্রা যোগ করবে।

এদিন অক্ষয় কুমার একটি বিশেষ হেলিকপ্টারে করে জম্মু থেকে পাঞ্চি হেলিপ্যাডে পৌঁছান, এরপর তিনি একটি ব্যাটারিচালিত গাড়িতে করে দেবীর দর্শনের জন্য রওনা হন। মাতা বৈষ্ণো দেবীর কাছে বিশেষ প্রার্থনা করার পর, সেখানকার পুরোহিত তাঁকে দেবীর পবিত্র চুনরি পরিয়ে দেন, তারপর তিনি রোপওয়ের মাধ্যমে ভৈরব উপত্যকায় পৌঁছন। ভগবান ভৈরবনাথের দর্শন করেন। এরপর তিনি দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে করে জম্মুতে ফিরে আসেন। বিশ্বাস করা হয় যে, এই আধ্যাত্মিক সফরের সময়ে ভক্তরা যদি ভগবান ভৈরবনাথের কাছে প্রার্থনা না করেন, তবে বৈষ্ণো দেবীর যাত্রা ব্যর্থ হয়।

প্রসঙ্গত, দেবী বৈষ্ণবীর প্রতি উৎসর্গীকৃত বৈষ্ণো দেবী মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। হিমালয়ের ত্রিকুটা পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই তীর্থস্থানটি হিন্দুধর্মের অন্যতম পবিত্র শক্তিপীঠ হিসেবে বিবেচিত। তীর্থযাত্রীদের কাটরা থেকে এই পবিত্র গুহায় পৌঁছানোর জন্য প্রায় ১৩ কিলোমিটারের কষ্টসাধ্য পথ পাড়ি দিতে হয়, যদিও হেলিকপ্টার পরিষেবা, টাট্টু ঘোড়া এবং ব্যাটারিচালিত যানবাহনেরও ব্যবস্থা রয়েছে।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের