ভাইস প্রেসিডেন্ট  পদপ্রার্থী  হিসাবে জেডি ভ্যান্সকে বেছে নিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তারআগেই  রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে দলের কাছ থেকে মনোনয়ন পেয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত ১৫ জুলাই উইসকনসিনের মিলওয়াকিতে চার দিন ব্যাপী জাতীয় সম্মেলনে বসে রিপাবলিকান পার্টির সদস্যরা। আর সেখানেই ঠিক হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন জেডি ভ্যান্স। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে  ট্রাম্প জানান, ‘’দীর্ঘ আলোচনা ও চিন্তাভাবনার পর  আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন  জেডি ভ্যানস। তিনি হলেন গ্রেট স্টেট অব ওহাইওর সিনেটর।‘

কে জেডি ভ্যান্স? তিনি ২০২১ সালে  ওহাইওতে মার্কিন সিনেট আসনের জন্য লড়াই করেছিলেন।  রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে  জিতে সে জয়লাভ করে। এরপর তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়। সিনেটর হিসাবে, ভ্যান্স বরাবর সামাজিক সমস্যাগুলি মোকাবিলা এবং  আমেরিকান হার্টল্যান্ডে চাকরির বৃদ্ধি মতো বিষয়গুলিতে সোচ্চার ছিলেন। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অব্যাহত সহায়তা করা নিয়ে তিনি  তীব্র সমালোচনা করেছেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। বর্তমানে এই বিতর্ক সত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে। বলা বাহুল্য,  ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন।  সেখানে কে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হয় সেটাই এখন মূল দেখার বিষয়।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের