৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

দ্বিতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। পাত্র কে? জানা গিয়েছে, ৬২ বছর বয়সী চলচ্চিত্র প্রযোজক ক্যামেরন ও'রাইলকে বিয়ে করেছেন জেমিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার বিয়ে করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। পাত্র কে? জানা গিয়েছে, ৬২ বছর বয়সী চলচ্চিত্র প্রযোজক ক্যামেরন ও’রাইলকে বিয়ে করেছেন জেমিমা। তাঁরা প্রায় এক বছর সম্পর্কে ছিলেন। চলচ্চিত্র ও তথ্যচিত্রে কাজের সূত্রে তাঁদের প্রথম আলাপ। সেই সূত্রে দীর্ঘদিন ধরে একে অপরকে চিনতেন। সেই বন্ধুত্বের উপর ভর করেই প্রেমে লিপ্ত হন তাঁরা। আর এখন সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে করলেন তাঁরা। যদিও ক্যামেরন ও জেমিমা সবসময় তাঁদের ব্যক্তিগত তাবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন। তাই তাঁদের আচমকা বিয়ের খবর ভক্তদের চমকে দিয়েছে।

ক্যামেরন হলেন, প্রয়াত মিডিয়া টাইকুন ও প্রাক্তন আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্টনি ও’রাইলির পুত্র। অক্সফোর্ডে পড়াশোনা করার পর তিনিই এখন বাবার ব্যবসা দেখছেন। এছাড়া অস্ট্রেলিয়ার এপিএন নিউজ অ্যান্ড মিডিয়ায় কর্মরত। জানা গিয়েছে, জেমিমা ও ক্যামেরনের বিয়েতে শুধুমাত্র তাঁদের পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন। ক্যামেরনের চার সন্তান রয়েছে, অন্যদিকে জেমিমার ইমরান খানের  সঙ্গে সুলেমান ও কাশিম নামে দুই পুত্রসন্তান রয়েছে। জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ ক্যামেরনের সঙ্গে তাঁর দিদির বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ১৯৯৫ সালে জেমিমা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বিয়ে করেন। ভালবেসে বিয়ে করলেও তাঁদের সংসার মাত্র ৯ বছর স্থায়ী ছিল। ২০০৪ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। তবে তাঁদের বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি।

জানা যায়, ইমরানের থেকে আলাদা হওয়ার পর, ব্রিটিশ বিনোদনের কয়েকজন তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেমিমা। কিন্তু ক্যামেরনের সঙ্গে তিনি নিজের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন। যথাসময়ে বিয়ের তথ্য ফাঁস হল তাঁর। তবে জেমিমার দ্বিতীয় বিয়ে এমন এক সময়ে হল, যখন ইমরান খান দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রয়েছেন। সাম্প্রতিক দিনগুলিতে তাঁর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ ছড়িয়েছে। জেমিমার ছেলেরাও তাঁর বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুসারে, রক্ত ​​জমাট বাঁধার কারণে তাঁর ডান চোখের দৃষ্টিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার, রাজনৈতিক দলের পাশাপাশি জেমিমাও তাঁর প্রাক্তন স্বামীর জেল মুক্তির আহবান জানিয়েছেন।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি