গোটা বিশ্বেই হিংসার লক্ষ্য হচ্ছেন মুসলিমরা, ক্ষোভ উগরে বাইডেন

ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: গোটা বিশ্বে যেভাবে মুসলিমদের হিংসার লক্ষ্যবস্তু করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে এক ইফতার পার্টিতে তিনি বলেছেন, ‘যেভাবে বিশ্বজুড়ে মুসলিমদের উপরে প্রতিনিয়ত আক্রমণ শানানো হচ্ছে, তাদের হিংসার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তা দুঃখজনক। এই পরিস্থিতি থেকে বের হতে হবে আমাদের।’ বিশ্বের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকে এমন কথা শুনে কার্যত বিস্মিত মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। ওই ইফতার পার্টিতে গোটা বিশ্বজুড়ে মুসলিমদের উপরে চলা হামলা নিয়ে সরব হন বাইডেন। তিনি বলেছেন, ‘শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে যেভাবে মুসলিম সম্প্রদায়কে বিশ্বজুড়ে নিপীড়নের শিকার হতে হচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে একটি সম্প্রদায় আক্রমণের শিকার হবেন, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’

মার্কিন যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে মুসলিমদেরও বিশেষ অবদান রয়েছে বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘মুসলিমরা আমেরিকাকে প্রতিদিন শক্তিশালী করছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য অ্যাম্বাসাডার-অ্যাট-লার্জ হিসাবে তাই প্রথম মুসলিমকে নিয়োগ দিয়েছি।’ উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন দেশের যে সব মুসলিমরা ঈদ উ‍ৎসবে মেতে উঠতে পারেননি তাঁদের প্রতি সমবেদনাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?