ঘুষ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা পিছিয়ে দিল আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে এই মামলা আদালতে চলছে। তবে এবার ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পরই সাজা দেবে আদালত।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় নির্ধারিত দিন থেকে ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ আরও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এই সাজা ঘোষণা করা হবে।

শুক্রবার(৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই দিন ধার্য করেছেন। তিনি জানিয়েছেন, ‘ট্রাম্পের ঘুষ মামলার সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল ১৮ সেপ্টেম্বর। এখন তা ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।’

বিচারক আরও জানান,‘বিচার প্রক্রিয়া আসন্ন নির্বাচনে যাতে প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, সেই জন্যই সাজা ঘোষণার তারিখ স্থগিত করা হয়েছে।’ এর প্রধান কারণ হিসেবে বিচারক জানান, আদালত হল ন্যায্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ অনৈতিক প্রভাব খাটাতে না পারে, সেই জন্য সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারক। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ পর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

এই নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্পের বিরোধী শিবিরগুলো। আদালতের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তাঁরা জানিয়েছেন, আদালতের এই ধরনের সিদ্ধান্তে ট্রাম্প জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা পাচ্ছে।

তবে বিরোধিপক্ষের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। উল্টো অভিযোগ করে বলেছেন, এই মামলার কারণে তাঁর নির্বাচনী প্রচারণায় প্রচন্ড প্রভাব পড়ছে। এই নিয়ে শুক্রবার(৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগমাধ্যম ট্রাম্প জানিয়েছেন, ‘এই মামলা বাতিল করা উচিত। কারণ তাঁরা( ট্রাম্প ও তাঁর দল)এখন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তাই এই মামলা বাতিল করতে হবে।’

উল্লেখ্য, ঘুষ মামলায় গত ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণার কথা ছিল। কিন্তু ট্রাম্পের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার(৬ সেপ্টেম্বর)দ্বিতীয়বারের মতো সাজা ঘোষণার দিন পিছিয়ে দেওয়া হল। আগামী প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিতে হবে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া। এর পরেই ট্রাম্পকে ২৬ নভেম্বর সাজা দেওয়ার ঘোষণা করা হয়েছে আদালতের তরফে।

২০০৬ সালে স্টর্মির সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছিল, সেই সম্পর্কের কথা গোপন রাখতে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্ট্রর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। পরে ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ দায়ের করা হয়েছিল।যদিও ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এমনকী স্টর্মির সঙ্গে তাঁর কোনো যৌন সম্পর্ক ছিল না বলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪