নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে পি শর্মা ওলি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন খড়গা প্রসাদ শর্মা ওলি। আজ সোমবার (১৫ জুলাই) রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এ নিয়ে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন ৭২ বছর বয়সী ওলি। তাঁর নয়া মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ২২ জন। 

গত শুক্রবারই আস্থা ভোটে পরাজিত হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী তথা রাজতন্ত্র বিরোধী আন্দোলনে ১৭ হাজার নিরীহ মানুষকে খুনের অন্যতম নায়ক পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ড। নেপালের সংসদে আস্থা ভোটে তিনি মাত্র ৬৩ সাংসদের সমর্থন পেয়েছিলেন। সরকার বাঁচানোর জন্য ২৭৫ সদস্য বিশিষ্ট সংসদে ১৩৮ সাংসদের সমর্থন প্রয়োজন ছিল তাঁর। আস্থা ভোটে হারার পরেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন নেপালের শীর্ষ মাওবাদী নেতা প্রচণ্ড। আর প্রচণ্ডের ইস্তফার পরেই নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গঠন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। গতকাল রবিবারই নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল প্রধানমন্ত্রী হিসাবে কে পি শর্মা ওলিকে নিয়োগ করেন। আগামী এক মাসের মধ্যেই সংসদে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ৭২ বছর বয়সী মাওবাদী শীর্ষ নেতাকে।

উল্লেখ করা যেতে পারে ওলির নেতৃত্বেই নব্বইয়ের দশকে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে মাওবাদীরা। কার্যত দীর্ঘ দেড় দশক ধরে নেপালে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছিল। শেষ পর্যন্ত রাজতন্ত্রের অবসান ঘটে। কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটেনি। সংসদে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনও সরকারই পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর