ক্যান্সারে আক্রান্ত রাজকুমারী কেট মিডলটন, চলছে কেমোথেরাপি

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী রাজকুমারী কেট মিডলটনকে নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। কেননা, গত জানুয়ারি মাস থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। ফলে ব্রিটেনের আম নাগরিকদের মনে প্রশ্ন জেগেছিল, সুস্থ রয়েছেন তো রাজকুমারী? কোথায় গেলেন তিনি? অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন ব্রিটেনের রাজুকুমারী। কিন্তু সেই সঙ্গে দুসংবাদও শুনিয়েছেন। শুক্রবার এক ভিডিয়ো বার্তায় কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। মারণব্যাধি  থেকে মুক্তি পেতে তাঁর কেমোথেরাপি চলছে বলেও জানিয়েছেন রাজা তৃতীয় চার্লসের বড় বউমা।

গত জানুয়ারি মাসেই পেটের তলদেশে অস্ত্রোপচার হয়েছিল রাজকুমারী কেটের। কী কারণে ওই অস্ত্রোপচার, সে বিষয়ে বাকিংহাম প্রাসাদের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু এক বিবৃতিতে জানানো হয়েছিল, রাজকুমারীর অস্ত্রোপচার সফল হয়েছে এবং সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে।কিন্তু কেনসিংটন প্যালেসের (যেখানে স্বামী উইলিয়াম ও তিন সন্তানকে নিয়ে থাকেন কেট) তরফে কিছু বলা হয়নি। কিন্তু ওই অস্ত্রোপচারের পরে দু’মাস কেটে গেলেও রাজকুমারীকে জনসমক্ষে না দেখা যাওয়ায় ব্রিটেনের আম নাগরিকদের মনে একাধিক প্রশ্ন উঁকি দিতে থাকে। নানা রটনা শুরু হয়।

চলতি মাসের প্রথম সপ্তাহে কেটের একটি ছবি এবং একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। ছবিটি প্রকাশ করা হয়েছিল যুবরাজ উইলিয়াম এবং রাজকুমারী কেটের প্রাসাদ কেনসিংটন প্যালেসের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টে কেটকে দেখা গিয়েছে তাঁর তিন সন্তানের সঙ্গে একটি চেয়ারে বসে থাকতে। প্রথমে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম ওই ছবি প্রকাশ করলেও পরে সরিয়ে নেয়। আর যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে যুবরাজ উইলিয়ামের সঙ্গে কেটকে শপিং করতে দেখা গিয়েছে। যদিও এই ছবি এবং ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেনের আমজনতা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাজকুমারী কেট নিজেই দুসংবাদ শোনালেন গোটা দুনিয়াকে। এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, অস্ত্রোপচারের সময়েই তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়েছে। কেমোথেরাপি চলছে। ক্যান্সারকে হারাতে এবং তিন সন্তানকে ওই মারণ রোগ থেকে দূরে রাখতে তিনি ও যুবরাজ উইলিয়াম চোয়াল শক্ত করে লড়াই চালাচ্ছেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই রাজা চার্লসের ক্যান্সার আক্রান্তের খবর প্রকাশ্যে এসেছিল।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে