খামেনেইয়ের পরবর্তী উত্তরাধিকারী কে? জল্পনা তুঙ্গে ইরানের উত্তরসূরী নিয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে নিহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। ক্ষমতা হস্তান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে রেখেছিলেন বলে দাবি করেছে ইরান সংবাদমাধ্যম। ১৯৮৯ সাল থেকে প্রায় চার দশক ধরে ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে থাকা এই নেতা রবিবার (১ মার্চ) ভোরে তেহরানে নিজ দপ্তরে হামলার সময় নিহত হন।

ইরানি সূত্রের খবর, যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে আগেই জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে রাষ্ট্র পরিচালনার বিশেষ দায়িত্ব দিয়ে যান খামেনেই। মূলত বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা  ন্যস্ত করা হয়।

আরও পড়ুন: খামেনির মৃত্যুতে গান বাজিয়ে-আতশবাজিতে উল্লাস ইরানে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তেহরানের ‘পাস্তুর কমপ্লেক্সে’ চালানো নির্ভুল হামলায় খামেনেইয়ের বাসভবন ও জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের দায়িত্ব ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের। জানা গিয়েছে, গত জুনে উত্তেজনার সময় খামেনেই সম্ভাব্য তিন উত্তরসূরির নাম চূড়ান্ত করেছিলেন-বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, দপ্তরপ্রধান আলী আসগর হেজাজি এবং সংস্কারপন্থি ধর্মীয় নেতা হাসান খোমেনি। যদিও তাঁর পুত্র মোজতবা খামেনেইয়ের নাম আলোচনায় থাকলেও, বংশানুক্রমিক নেতৃত্বের বিরোধিতা করেছিলেন খামেনেই।

শনিবার রাত পর্যন্ত কার্যকর নেতৃত্ব কার হাতে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেন, নেতৃত্বে ক্ষতি হলেও আত্মরক্ষার লড়াই থামবে না। বিশ্লেষকদের মতে, বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক প্রয়োজন হলেও চলমান যুদ্ধ ও প্রভাবশালী IRGC-এর ভূমিকা ক্ষমতা হস্তান্তরকে আরও জটিল করে তুলতে পারে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে