খামেনির শেষকৃত্যে ‘Kill Trump’ পোস্টার-গ্র্যাফিটিতে ছয়লাপ ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির শেষকৃত্য থেকেই ট্রাম্পকে খুনের আওয়াজ উঠল, পড়ল পোস্টার। মার্কিন সেনার হামলাতেই চার মাসে আগে নিহত হন খামেনি। যদিও ইরান ও আমেরিকার যুদ্ধের জেরে খামেনির শেষকৃত্য সম্পন্ন করতে পারেনি তেহরান। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে গত ৫ জুলাই থেকে ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণে গ্র্যান্ড মোসাল্লাতে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ ইরানিরা। আর সেই ভিড় থেকেই আওয়াজ উঠছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের। শুধুই ট্রাম্প নন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও খুনের দাবি জানানো হয়েছে। এই দাবিতেই পড়েছে পোস্টার, গ্র্যাফিটি দিয়ে লিখে রাখা হয়েছে সর্বত্র।

এই বিষয়ে ইরানের কবি মোহাম্মদ রাসৌলি জানিয়েছেন, ‘এখন থেকে কাফনই আমাদের পোশাক। তোমার রক্তের শপথ—ট্রাম্পকে হত্যা করার দায়িত্ব আমাদের। পৃথিবীর সবচেয়ে জঘন্য লোকটা এখনও বেঁচে আছে কেন? ট্রাম্পের জন্য এ পৃথিবী আর ভাল কোনও জায়গা নয়। যিনি আমাদের ইমামকে হত্যা করেছেন, তাঁকে আমরা কেন হত্যা করব না? তা না করাটা হবে চরম লজ্জার বিষয়।’ শুধুই তিনিই নন, খামেনির শেষকৃত্যে যোগ দেওয়া বহু ইরানির সুর একই। খতম করতে হবে ট্রাম্পকে। বিষয়টি নিয়ে এক্সে (টুইটার) আর্মেনিয়াতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত লিখেছেন, ‘কোনও মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। তোমরা আয়াতুল্লা খামেনিকে হত্যা করেছ ঠিকই, কিন্তু বাস্তবে তোমরা সুগন্ধির একটি বোতল ভেঙেছ, যার সুবাস এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তোমরা কখনোই তা বুঝতে পারবে না, কারণ তোমাদের কোনও সভ্যতা, ইতিহাস বা সম্মানবোধ নেই।’ নাম না করে কথাগুলি আমেরিকা ও ইজরায়েলকেই বলেছেন ওই রাষ্ট্রদূত।

আরও পডুন: ট্রাম্পের হুমকির পরেই লালকার্ড দেখা মার্কিন ফুটবলারের শাস্তি স্থগিত করল ফিফা

এই ঘটনার মাঝেই এক নতুন রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে নেতানিয়াহুর। আমেরিকা ছাড়া ইজরায়েলের কোনও ‘বন্ধু’ নেই বলে শোরগোল ফেলে দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল, রবিবার তার পাল্টা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘১৪০ কোটিরও বেশি মানুষ থাকেন ভারতে। এত বড় একটা দেশ আমাদের বন্ধু। সেখানে আমরা বিপুল সমর্থন পাই। ভারত আমাদের পাশে রয়েছে।’

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়