ট্রাম্পের হুমকির পরেই লালকার্ড দেখা মার্কিন ফুটবলারের শাস্তি স্থগিত করল ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অতীতে যা কখনও ঘটেনি, চলতি বিশ্বকাপে সেই লজ্জাজনক কাণ্ডই ঘটাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই রাতারাতি স্থগিত রাখা হল আমেরিকার ফুটবলার ফোলারিন বালোগানের ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি। নজিরবিহীনভাবে এক বছরের জন্য শাস্তি স্থগিত রেখেছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। আর তা নিয়েই উঠেছে প্রশ্ন। কেন মার্কিন প্রেসিডেন্টের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করল ফিফা, সেই প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ফুটবলার ও সাংবাদিক। যদিও হুমকি দিয়ে দেশের ফুটবলারের উপর থেকে শাস্তি প্রত্যাহার করাতে পেরে খুশি ট্রাম্প। রবিবার (৫ জুলাই) রাতে তিনি বালোগানের শাস্তি স্থগিতের জন্য ফিফাকে ধন্যবাদও জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক কাজ করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের আয়োজক আমেরিকা ও বসনিয়া-হার্জেগোভিনিয়া। ওই ম্যাচেই লালকার্ড দেখেন আমেরিকার তারকা ফুটবলার ফোলারিন বাগোলান। নিয়মানুযায়ী, লালকার্ড দেখা খেলোয়াড় শাস্তি হিসেবে এক ম্যাচে নিষিদ্ধ থাকেন। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে শেষ আটে ওঠার লড়াইয়ে খেলার কথা ছিল না বালোগানের। সূত্রের খবর, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ‘বালোগানের উপর থেকে শাস্তি না তুললে ফিফার সব পদাধিকারীকে আমেরিকায় নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।’

ওই হুমকির পরেই ফিফা সভাপতি শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের নির্দেশ দেন, বালোগানের উপরে যেন এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি স্থগিত রাখা হয়। বসের নির্দেশ পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসে শাস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। ফিফার তরফে জানানো হয়েছে, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। বালোগানের এই ম্যাচ নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে তিনি যদি একই ধরনের কোনও গুরুতর ফাউল বা নিয়মভঙ্গ না করেন, তবে এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।’ মার্কিন প্রেসিডেন্টের হুমকির কাছে নতিস্বীকার করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মানতে চাননি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর কথায়, ‘গত বছরের নভেম্বর মাসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্ষেত্রেও একই ধরনের সুবিধা ব্যবহার করে তার তিন ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচ স্থগিত করা হয়েছিল। যার ফলে তিনি চলতি বিশ্বকাপে প্রথম থেকেই খেলতে পারছেন।’

 

‘এটাই শেষ বিশ্বকাপ’, স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১৪ জুলাই থেকে দুর্বল হবে বৃহস্পতি, ৬ রাশির জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশবাসী-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের সমস্যা চিন্তায় ফেলবে, পড়ুয়াদের বিশেষ সুযোগ আসবে..

পেনাল্টি মিসের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, ইতিহাস গড়ল নরওয়ে

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ওটিটিতে মুক্তির দুদিনের মাথাতেই তুলে নেওয়া হল ‘সতলুজ’, কড়া প্রতিক্রিয়া দিলজিতের

ব্রাজিলের গোলকিপারের অফার পেলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

ভারী বৃষ্টির পূর্বাভাস, আগামিকাল স্কুল-কলেজে ছুটির ঘোষণা

কালীঘাটে মমতার বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, ক্ষুব্ধ তৃণমূলনেত্রী

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে