রাশিয়ার মেডিক্যাল কলেজে অতর্কিতে হামলা, ছুরির আঘাতে জখম চার ভারতীয় পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা রাশিয়ায়। রাশিয়ার উফায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ধারালো অস্ত্র দিয়ে চার ভারতীয় পড়ুয়াকে কোপানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।  মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবার রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রাবাসের ভিতরে এক  ছাত্রাবাসে এই আক্রমণ চালানো হয়।  ঘটনায় চার ভারতীয় ছাত্র সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি থামাতে যাওয়ার সময় দুই পুলিশ  কর্তাও আহত হয়েছেন। বাশকোর্তোস্তানের রাজধানী উফায় অবস্থিত স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলে এই হামলা চালানো হয়। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে প্রাথমিক তথ্য থেকে জানা  গিয়েছে, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি হাতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রবেশ করে এবং সেখানে বসবাসকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ  চালায়। আহতদের উদ্ধকার করে দ্রুত হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভলক জানিয়েছেন, “আক্রমণকারী গ্রেফতারি এড়াতে চেষ্টা করে, সেই সময় দুই পুলিশ কর্তাকে ছুরি দিয়ে আঘাত করে সে। তারপর সন্দেহভাজন ব্যক্তি নিজের উপররেও আক্রমণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে , সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে  তদন্ত কমিটি এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পরের  ঘটনার একটি ভিডিও,  সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে,  যেখানে দেখা যাচ্ছে পুলিশ র্তারা অভিযুক্তকে ঘন তুষারপাতের মধ্য দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। এই ঘটনাকে  “দুর্ভাগ্যজনক ঘটনা” বলে চিহ্নিত করে মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, “চারজন ভারতীয় ছাত্র সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।”   আরও বলা হয়েছে, ভারতীয় আধিকারিকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং রাশিয়ান কর্তৃপক্ষের  সঙ্গে যোগাযোগ করছেন। কাজানের ভারতীয় কনস্যুলেটের কর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য  উফা  গিয়েছেন। 

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা, চার বাইকের সংঘর্ষে মৃত ৩

জিও-র ধামাকা রিচার্জ প্ল্যান! মাত্র ২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ দুর্দান্ত সুবিধা

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

রক্তে মিশছে মাইক্রোপ্লাস্টিক! প্রতিদিনের এই অভ্যাসেই বাড়ছে ঝুঁকি

৪৯ দিন পর শনির নক্ষত্র পরিবর্তন, পুজোর আগেই সুখবর ৬ রাশির জাতকদের

খালি পেটে গরম জলে অলিভ অয়েল মিশিয়ে খাওয়া কতটা উপকারী জানেন?

বুধাদিত্য যোগে শনিবার থেকেই কপাল খুলছে ৩ রাশির জাতকদের

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার