আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় একই পরিবারের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারীও রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮ টার কিছু আগে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ক্যাশওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন জানান, ঘটনায় জড়িত প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক বিবাদের জেরে ঘটে থাকতে পারে বলে মনে করা হলেও, ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

এসবিআই জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে দ্রুত ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ এখনও নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। শেরিফ দফতরের দাবি, আগেও ওই পরিবারের সঙ্গে স্থানীয় প্রশাসনের কোনও উল্লেখযোগ্য আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনার রেকর্ড পাওয়া যায়নি।

আরও পড়ুন: অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

ঘটনার পর এসবিআই-এর ফরেনসিক ও তদন্তকারী দল ঘটনাস্থল ঘিরে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি পারিবারিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ। তাই সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আপাতত কোনও অতিরিক্ত হুমকির আশঙ্কা নেই। গোলাগুলির নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থাগুলি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই