রাহুলের বিরুদ্ধে এবার মামলার হুমকি পলাতক ললিত মোদির

যদিও ললিত মোদির হুমকিকে গুরুত্বই দেননি কংগ্রেস নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন দেশ ছেড়ে পালানো প্রতারক ললিত মোদি। লন্ডনের আদালতে রাজীব তনয়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে বলে বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে হুমকি দিয়েছেন তিনি। সেই সঙ্গে লন্ডনে কোন-কোন কংগ্রেস নেতার সম্পত্তি রয়েছে তা ফাঁস করা হবে বলেও হুঙ্কার ছুড়েছেন। যদিও ললিত মোদির হুমকিকে গুরুত্বই দেননি কংগ্রেস নেতারা।

আইপিএলের চেয়ারম্যান থাকাকালীন কয়েকশো কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল ললিত মোদির বিরুদ্ধে। একাধিক কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করতেই দেশ ছেড়ে পালিয়ে এসে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে লন্ডনেই ঘাঁটি গেড়ে রয়েছেন। বরাবরই কংগ্রেসের কট্টর সমালোচক ও বিজেপির অন্ধ সমর্থক হিসেবে পরিচিত ললিত মোদি এদিন টুইটারে লিখেছেন, ‘আমাকে পলাতক অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন ‘পাপ্পু’ রাহুল গান্ধি। তিনি জানেন না, আমায় কোনও আদালত শাস্তি দেয়নি। আমার মানহানি করার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে পাল্টা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনের কোনও আদালতে তার সঙ্গে আমার দেখা হবে।’

উল্লেখ্য, নীরব মোদি, ললিত মোদিদের দেশ ছেড়ে পালানোর প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধি বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’। ওই মন্তব্যের জন্য সম্প্রতি সুরাত আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছে। ওই সাজার পরিপ্রেক্ষিতে রাহুলের সাংসদপদও খারিজ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা