ভূমিধস-ভূকম্পে বিপর্যস্ত চিন, আতঙ্কে বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার সকালে আচমকাই ভূমিধসের ঘটনা ঘটল চিনের উন্নান প্রদেশে। ধস নামার ফলে চাপা পড়লেন ৪৭ জন। জরুরিভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঁচশোর বেশি মানুষকে। এদিকে এদিনই ফের কেঁপে উঠল চিনের মাটি।

এদিন চিনের স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিট নাগাদ ভূমিধসের ঘটনাটি ঘটেছে। আচমকা ভূমিধসের ঘটনাটি ঘটায় চাপা পড়ে যায় ১৮টি পরি্বার। ১৮টি পরিবারের ৪৭ জন চাপা পড়ে গিয়েছেন। ভূমিধসের খবর পাওয়ার পর উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছোয় দুশোর বেশি উদ্ধারকর্মী। জানা গিয়েছে, প্রায় পাঁচশোর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু কী কারণে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে, তা অবশ্য জানা যায়নি।

জানা গিয়েছে, চিনের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়াকে হার মানিয়ে ৩৩টি দমকলের ইঞ্জিন ও দশটি লোডিং মেশিন উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

এদিকে চিনের দক্ষিণে জিনজিয়াং প্রদেশে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে জাপানের মাটি একাধিকবার কেঁপে উঠেছিল। এবার চিনেও কম্পন অনুভূত হল।

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?