এই মুহূর্তে

ভয়ঙ্কর! দর্শকদের সামনেই একদল সিংহের হামলায় প্রাণ হারালেন চিড়িয়াখানার রক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড চিড়িয়াখানায় (Bangkok Zoo ) ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা।  বাঘ সিংহকে কাছ থেকে দেখার জন্য ও ছবি তোলার জন্য গোটা বিশ্বের পর্যটকরা থাইল্যান্ড যান, সেখানেই পশুর হিংশ্র রূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিংহের আক্রমণে চিড়িয়াখানার এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর ড্রাইভ-ইন জোন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

জানা গিয়েছে, দর্শনার্থীদের সামনে একদল সিংহ ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড চিড়িয়াখানার ৫৮ বছর বয়সী কর্মীর উপর একদল সিংহ আক্রমণ চালায়। জিয়ান রাংখারাসামি নামে পরিচিত ওই চিড়িয়াখানার রক্ষক ২০ বছরেরও বেশি সময় ধরে চিড়িয়াখানায় কাজ করছিলেন। জিয়ান ওই এলাকার প্রাণী তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা বিধি লঙ্ঘন করে তিনি গাড়ি থেকে নেমে যেতেই একটি সিংহ প্রথমে পিছন থেকে আক্রমণ করে। তার পরেই বাকি সিংহের দল মারাত্মক আক্রমণ চালায়। কয়েক মুহূর্তে কয়েকটি সিংহ ঝাঁপিয়ে পড়ে প্রায় ১৫ মিনিট ধরে আক্রমণ চালায়। আকস্মিক এই ঘটনায় দেখানে উপস্থিত দর্শনার্থীরা স্তম্ভিত হয়ে যায়। উপস্থিত অন্য এক কর্মী রাংখারাসামিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে দর্শনার্থীরা হতবাক হয়ে ঘটনাটি দেখেছিলেন এবং কেউ কেউ সিংহদের মনোযোগ নষ্ট করার জন্য হর্ন বাজিয়ে এবং চিৎকার করে তাদেরর সরানোর চেষ্টা করছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বন্যপ্রাণী বিভাগের ডিরেক্টর জেনারেল আত্তাপল চারোয়েনচানসা জানিয়েছেন সিংহের খাবারের সময় কাছাকাছি থাকায় এ হামলা ঘটে থাকতে পারে। তাঁর কথায়, ধারণা করা হচ্ছে যে সিংদের মধ্যে একজনের মেজাজ ভালো ছিল না এবং সে আক্রমণ শুরু করেছিল। ফ্রা মংকুট ক্লাও হাসপাতালের প্রাক্তন অধ্যাপক এবং সার্জন কর্নেল ডাঃ থাওয়াচাই কাঞ্চনারিন বলেছেন, চিড়িয়াখানার রক্ষক তার গাড়ি থেকে নামার পরপরই আক্রমণের শিকার হন। তিনি বলেন, “অনেক প্রত্যক্ষদর্শী আক্রমণটি দেখেছিলেন কিন্তু কীভাবে সাহায্য করবেন তা জানতেন না। পর্যটকরা তাদের গাড়ির হর্ন বাজিয়ে চিৎকার করে সিংহদের তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল।” সাফারি ওয়ার্ল্ড জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। সাফারি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিহত কর্মীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোড়াল করা হবে বলে জানানঅ হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ