‘তিন মাসে রিপোর্ট দেওয়া চ্যালেঞ্জিং’, মনে করছেন চোরবাগান কাণ্ডে সিটের প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার চোরবাগান-কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দলের (সিট) নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। কিন্তু মাত্র তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়া যে যথেষ্ট কঠিন কাজ, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ঘটনার পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তা নির্ধারণ করাই এখন তদন্তকারী দলের কাছে বড় চ্যালেঞ্জ।

 তিনি জানান, তদন্তের প্রাথমিক পর্যায়ে প্রথমেই খতিয়ে দেখা হবে, ঠিক কী কারণে এত মানুষের মৃত্যু হল এবং এই ঘটনার জন্য কারও গাফিলতি ছিল কি না। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করাও সিটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি, ভবিষ্যতে যাতে একই ধরনের দুর্ঘটনা না ঘ টে, সে জন্য পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, চোরবাগান-কাণ্ডের তদন্তে মোট ১০টি বিষয় খতিয়ে দেখবে সিট। দুর্ঘটনার ঘটনাক্রম, অতিরিক্ত ভিড়, আবহাওয়া, মণ্ডপের পরিকাঠামো, প্রবেশ ও বেরোনোর পথ, ব্যারিকেড এবং জরুরি পরিস্থিতি সামলানোর ব্যবস্থা—সবই তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি পুলিশ, দমকল, পুজো উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলির ভূমিকা ও দায়িত্বও পরীক্ষা করে দেখা হবে। সিসিটিভি ফুটেজ, মোবাইলে তোলা ভিডিয়ো এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ ক্রেনের বদলে ট্রলি, একাদশীতেও চলবে দুর্গা বিসর্জন, ঘাটে ঘাটে নিরাপত্তা জোরদার পুলিশের

ছ’সদস্যের এই সিটে বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী ছাড়াও রয়েছেন দুর্যোগ মোকাবিলা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী শাখার শীর্ষ আধিকারিক-সহ একাধিক সরকারি প্রতিনিধি। তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত হলেও, এতগুলি দিক খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ। চোরবাগান-কাণ্ডের তদন্তে শেষ পর্যন্ত কী উঠে আসে, কারও গাফিলতি প্রমাণিত হয় কি না এবং ভবিষ্যতে পুজোর ভিড় নিয়ন্ত্রণে কী সুপারিশ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, এখন কেমন আছেন? জানালেন অভিনেতার মা আয়েশা

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে