রিগিংয়ের অভিযোগ তুলে একাধিক মামলা পাকিস্তানের আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি : এখনও পর্যন্ত পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা শেষ হয়নি। তার আগেই নির্বাচনের সময় ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হল পাকিস্তানের বিভিন্ন আদালতে। বেশিরভাগ মামলাই দায়ের করেছেন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা।

জানা গিয়েছে, ইমরান খান সমর্থিত নির্দল প্রার্থীরা বেশিরভাগ মামলা দায়ের করেছে লাহোর হাইকোর্টে। পাশাপাশি দুই জন নির্দল প্রার্থী মামলা দায়ের করেছেন ইসলামাবাদ হাইকোর্টে। একইসঙ্গে তিন জন নির্দল প্রার্থী মামলা দায়ের করেছেন সিন্ধ হাই কোর্টে। নির্বাচনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলে এই সব হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। লাহোর হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ের মরিয়ম নওয়াজের জয়লাভকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টির প্রেসিডেন্ট আলেম খানের জয়লাভকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করা হয়। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী খওয়াজা আসিফের জয়লাভকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করা হয়।

ইতিমধ্যে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেমব্লিতে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। এখনও পর্যন্ত ৯৩টি আসনে জয়লাভ করেছে তারা। পাশাপাশি নওয়াজের দল পিএমএল এন ৭৪টি আসনে ও পাকিস্তান পিউপিলস পার্টি ৫৪টি আসনে জয়লাভ করেন। একটি দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে জোট করে সরকার গঠন হবে। জানা যাচ্ছে, নওয়াজ ও বিলাবলের দলের সঙ্গে জোট করে সরকার গঠন হতে পারে। তবে যেহেতু এখনও পর্যন্ত পাকিস্তানের সাধারণ নির্বাচনের পুরো ফল প্রকাশিত হয়নি, তাই কারা সরকার গঠনের জায়গা রয়েছে, সেই বিষয়টিও স্পষ্ট নয়।

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা

দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৪ শ্রমিক