চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রানি হতে চান মেগান, জোর চর্চা শুরু ব্রিটেনে

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঠোকাঠুকি চলছিল প্রিন্স হ্যারির স্ত্রী হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের। তবে শোনা যাচ্ছে, বিবাদ মিটিয়ে ফের রাজপরিবারে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন মার্কেল। রানি হতে চান মার্কেল। ব্রিটিশ রাজ পরিবার সংক্রান্ত লেখক টম বোয়ারের লেখায় এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশিত হয়েছে। তবে সেই লক্ষ্যে মার্কেল কতটা সফল হবেন তা নিয়ে যথেষ্টই সন্দিহান ওই লেখক।

ব্রিটিশ রাজ পরিবারের তরফে জানা গিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নাকি ছোট ছেলে হ্যারি ও পুত্রবধূ মেগানের সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। গত বছর গ্রীষ্মেও রাজা তৃতীয় চার্লসের তরফে তাঁদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু তাঁরা সেইসময় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে আসেনি। তবে রাজ পরিবার সংক্রান্ত খবরে বিশেষজ্ঞ ইনগ্রিড সিওয়ার্ট জানিয়েছেন, শোনা যাচ্ছে এবারে হয়ত রাজপরিবারের ফের ফেরত আসার জন্য ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আর্শিবাদ প্রয়োজন হবে হ্যারি ও মেগানের। এর আগে অবশ্য রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায়নি প্রিন্সেস মেগানকে।

তবে জানা যাচ্ছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের সঙ্গে এখনও সম্পর্ক স্বাভাবিক হয়নি হ্যারি ও মেগানের। দুপক্ষই পারস্পরিক সম্পর্ক উন্নতিতে আগ্রহী নয়। বিশেষজ্ঞদের মতে, মেগান হয়ত এখন বুঝতে পেরেছেন, তাঁকে রাজপরিবারের ফিরে আসতে হলে তাঁকে হয়ত রাজা তৃতীয় চার্লসের অনুমোদন প্রয়োজন। এখন দেখার শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নেন সাস্কেসের ৪২ বছর বয়সি যুবরানি মার্কেল।

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ