ফের মার্কিন যুক্তরাষ্ট্রে পার্টি চলাকালীন সময় চলল গুলি, নিহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের চলল গুলি। শনিবার যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে একটি বাড়িতে পার্টি চলাকালীন সময় আচমকাই চলে গুলি। এই ঘটনায় ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।  মেমফিস পুলিশ বিভাগ প্রাথমিকভাবে জানিয়েছেন, এই বন্দুক হামলার জেরে ১৬ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ২ জন প্রাণ হারিয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, অরেঞ্জ মাউন্ড পার্কের একটি ব্লকে শনিবার রাতে চলছিল পার্টি। সেই সময় বেশ কয়েকজন এসে আচমকাই গুলি চালাতে শুরু করে। তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান ২ জন । এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, “ ওই পার্টিতে ছিলেন প্রায় ২০০ থেকে ৩০০ জন। তখনই এই বন্দুক হামলা চলে।“ তবে কারা এই হামলা চালাল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকায়  একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং আরও তিনজন আহত হয়। কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট সে সময় জানায়, কিং সিটির উত্তর ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলাকালীন হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালান। এই ঘটনার কিছু দিন পর  ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটল বন্দুক হামলা।

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর