নিলামে উঠছে মেসির জার্সি, দাম ৮৩ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনা মানেই ফুটবল। আর্জেন্টিনা বললে প্রথমেই মাথায় আসে লিওনেল মেসির কথা। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির পরা ৬টি জার্সি আগামী মাসে নিলামে তোলা হবে। দাম হতে পারে আনুমানিক এক কোটি ডলার।

কাতারে বিশ্বকাপে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যেন হাতে চাঁদ পাওয়ার মতো। গত বছরের ডিসেম্বরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। পাশাপাশি ‘গোল্ডেন বল’ জিতেছিলেন মেসি। সকল প্রতিপক্ষের বিপক্ষে যে জার্সিগুলো পড়েছিলেন মেসি, সেগুলোই নিলামে তোলা হবে আগামী মাসে। বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবি গতকাল জানিয়েছে, জার্সিগুলোর দাম হতে পারে আনুমানিক এক কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮৩ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার টাকা।

ব্রোকার হাউস ‘সোথেবি’ জানিয়েছে, দাম এক কোটি ডলার পেরিয়ে গেলে খেলাধুলার স্মারক নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়বে মেসির জার্সিগুলো।

গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর আগে চারটি বিশ্বকাপে খেলে দেশকে আরাধ্য বিশ্বকাপ জেতাতে পারেননি মেসি। পঞ্চমবারে এসে অর্থাৎ সর্বশেষবার জিতিয়েছেন আর্জেন্টিনাকে।

গত বছরের ডিসেম্বরে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মেসি জিতেছিলেন গোল্ডেন বল-ও। বিশ্বকাপে সকল প্রতিপক্ষের বিপক্ষে যে জার্সিগুলো পড়েছিলেন মেসি, সেগুলোই নিলামে ছাড়া হবে আগামী মাসে। নিলাম থেকে পাওয়া অর্থের অংশ দেওয়া হবে বার্সেলোনার শিশু হাসপাতালে। আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই নিলাম চলবে। তখন দর্শকেরা মেসির জার্সি বিনা পয়সায় দেখতেও পারবেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6