টেক্সাসের কাছে ভেঙে পড়ল মেক্সিকান নৌবাহিনীর বিমান, নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টেক্সাস উপকূলের কাছে ভেঙে পড়ল মেক্সিকোর নৌবাহিনীর বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই বিমানটি অসুস্থ রোগিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। মৃতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সোমবার বিমানে করে একজন অসুস্থ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানে ৪জন  মার্কিন নাগরিক  ও ৪ জন নৌবাহিনী কর্তারা ছিলেন। আচমকাই বিমানটি টেক্সাস উপকূলের গ্যালভেস্টানের কাছে ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয়।

আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। তবে, আবহাওয়াবিদ ক্যামেরন বাতিস্টের এই বিষয়ে বলেছেন, গত কয়েকদিন ধরে এই অঞ্চলে ঘন কু.য়াশা রয়েছে। দৃশ্যমানতার অভাবে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তিনি আরো বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে কুয়াশা দেখা দেয়। যার জেরে দৃশ্যমানতা একদম কম । মঙ্গলবার সকালেও কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মেক্সিকান নৌবাহিনীর তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিমান ভেঙে পড়ার পরে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, যে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা বোঝা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের ২টি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা গোটা ঘটনার তদন্ত করে দেখছে। বাকি যাঁরা নিখোঁজ রয়েছেন তাঁদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। 

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা