মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো স্কোয়ারে। নিহতের বয়স ৪২ বছর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত দুই ব্যক্তির বয়স ৩৯ বছর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জোকালো পাবলিক স্কোয়ার এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই এই এলাকা। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে এসে গুলি চালায়। তারপর দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। সান্তো ডোমিঙ্গো স্কোয়ার ঔপনিবেশিক আমলের স্থাপত্যের জন্য পরিচিত। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ভুয়ো নথি ও জাল কাগজপত্র তৈরির অবৈধ কারবারের অভিযোগও রয়েছে এই এলাকায়। মেক্সিকোর বিভিন্ন প্রান্তে অপরাধচক্রের দখলকে কেন্দ্র করে প্রায়ই হিংসার ঘটনা ঘটে। তবে রাজধানীর কেন্দ্রস্থলে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুনঃ অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

পুলিশ জানিয়েছে, মেক্সিকো সিটিতে সক্রিয় একাধিক অপরাধচক্রের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র