‘নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে ভারত তাঁকে ফিরিয়ে দেয় না,’ বার্তা সঙ্ঘ প্রধানের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার টরন্টোয় ‘হিন্দু বিশ্ববন্ধু’ অনুষ্ঠানে দাঁড়িয়ে বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সোমবার কানাডার টরন্টোয় আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের পরম্পরাই হল সঙ্কটের সময়ে অন্যের পাশে দাঁড়ানো। বিশ্বের কোথাও বিপদ দেখা দিলে সাহায্যের জন্য ভারতকে ডাকা হলে দেশ কখনও পিছিয়ে যায়নি। এমনও হয়েছে, কেউ সাহায্য না চাইলেও ভারত নিজে থেকেই পাশে দাঁড়িয়েছে।

ভাগবতের বক্তব্যে উঠে আসে ভারতের বৈচিত্র্যের প্রসঙ্গও। তাঁর কথায়, বিভিন্ন জাতি, সম্প্রদায়, ভাষা ও সংস্কৃতি ভারতের ঐক্যের পথে বাধা নয়, বরং সেটিই দেশের সৌন্দর্য। বৈচিত্র্যকে মেনে নেওয়া, সম্মান করা এবং তাকে আপন করে নেওয়াই ভারতীয় ভাবনার বৈশিষ্ট্য। তিনি বলেন, “আমি আর তুমি, আমার আর তোমার”-এই বিভাজনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের বাহ্যিক রূপ, পরিচয় কিংবা ভাষায় পার্থক্য থাকলেও সকলের মধ্যেই একই ঈশ্বরীয় সত্তা রয়েছে। তাই কাউকে পর বলে দূরে সরিয়ে না রেখে ভ্রাতৃত্ব ও সেবার মনোভাব গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে ভাগবত বলেন, কোনও হিন্দু যদি মনে করেন, ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি হিন্দু থাকতে পারেন না। হিন্দু হওয়ার অর্থ হল বিশ্বাস করা যে নানা পথ একই লক্ষ্যে পৌঁছয় এবং প্রত্যেক মানুষের সমান মর্যাদা রয়েছে’। ভারতের আশ্রয় দেওয়ার ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, পৃথিবীর কোথাও নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে ভারত তাঁকে ফিরিয়ে দেয় না। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, পার্সি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভারতে আশ্রয় পেয়েছেন। শুধু আশ্রয় নয়, জ্ঞান অর্জনের জন্যও বহু মানুষ ভারতে এসেছেন।

আরও পড়ুনঃ Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

 ভাগবত আরও বলেন, মানুষের জীবন হওয়া উচিত ফুলের মতো। কুঁড়ি যেমন ফুটে ফুল হয়ে চারপাশে সুবাস ছড়ায়, তেমনই প্রত্যেকের উচিত নিজেকে বিকশিত করে মানবকল্যাণে নিয়োজিত করা। তাঁর কথায়, ‘আমাকেও এগোতে হবে, সফল হতে হবে-কারণ মানুষের সেবা করার দায়িত্ব আমার রয়েছে’। ‘হিন্দু বিশ্ববন্ধু’ অনুষ্ঠানের আয়োজক ছিল কানাডিয়ান হিন্দুস ফর আউটরিচ, রিলেশনস অ্যান্ড ডায়লগ (CHORD)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা আলবার্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী জেসন কেনি। আয়োজকদের দাবি, কানাডার আটটি প্রদেশ থেকে আড়াই হাজারেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর